ঢাকায় স্ট্রিট ফুড মার্কেট!

লাইফস্টাইল ডেস্ক
২৩ মে ২০১৭, ১৮:৩১আপডেট : ২৩ মে ২০১৭, ১৮:৩৩

ঢাকায় স্ট্রিট ফুড মার্কেট! স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন না এমন ভোজনরসিক খুঁজে পাওয়া দায়। নামি-দামি রেস্তোরাঁর খাবারের চেয়ে রাস্তার ভাজাভুজি খাবার অনেকেরই খুব পছন্দ। এখন যদি এই স্ট্রিটফুডের দেখা মেলে ঢাকার কোনও নামি রেস্তোরাঁয়, বিষয়টা কেমন হবে। শুধু বাংলাদেশের স্ট্রিট ফুড নয়, আমেরিকা, মেক্সিকো, ইতালি, জাপান, চায়না, থাইল্যান্ড এবং ইন্ডিয়া, এই সব দেশের স্ট্রিট ফুড পাবেন এই রেস্তোরাঁতে।

গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন ভোজনরসিকদের জন্য এই আয়োজন করেছে। আয়োজনটি শুরু হয়েছে ১৩ মে। পরিকল্পনা ছিল এক সপ্তাহ চলবে এই স্ট্রিট ফুড মার্কেট। কিন্তু ভোজনরসিকদের দাবিতে সেটি নিয়ে যাওয়া হয়েছে ২৬ মে পর্যন্ত।

কী খেতে পাবেন এই মার্কেটে গেলে সেই তালিকার একটি ক্ষুদ্র অংশ তুলে ধরছি- পিজ্জা, লাইভ পাস্তা, রিসোটো। চিজ ব্রেড, কারবোনারা লাইভ কুকিং, বুরিটোস ট্যাকোস বার, সিচুয়ান ল্যাম্ব,  অথেনটিক থাই, হোল গ্রিল্ড স্ন্যাপার, করিয়েন্ডার, সুশি, সাসিমি, দোসা, চাইনিজস সিচুয়ান, স্কুইড, ল্যাম্বসহ আরও অনেক কিছু।  

এত খাবারের স্বাদ একসঙ্গে পেতে চাইলে এক্ষুণি চলে যান ফোর পয়েন্টস হোটেলে। স্ট্রিট মার্কেটের পাশাপাশি ফোর পয়েন্টসের ক্যুজিন চালু আছে আপনার জন্য। সেখানে পাবেন আন্তর্জাতিক মানের খাবার। বার্বিকিউ ডিনার, বুফেসহ নানা আয়োজন।

/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম