ত্বক উজ্জ্বল করে দই ও মধুর ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
০৯ জুন ২০১৭, ১১:৪০আপডেট : ০৯ জুন ২০১৭, ১১:৪০
image

মধু এবং দইয়ের তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হওয়ার পাশাপাশি দূর হবে ত্বকের ব্রণ ও বলিরেখা।

ত্বক উজ্জ্বল করে দই ও মধুর ফেসপ্যাক
যেভাবে বানাবেন ফেসপ্যাক
৭টি গোলাপের পাপড়ি, ২ চামচ গোলাপজল, ২ চামচ দই এবং ১ চামচ মধু লাগবে এটি বানাতে। পরিমাণ মতো গোলাপজলে গোলাপের পাপড়িগুলো কমপক্ষে ৫ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর পাপড়ি পিষে তাতে মধু এবং দই মিশিয়ে ভালো করে নেড়ে নিন। পেস্ট ত্বকে চক্রাকারে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কেন ব্যবহার করবেন?

  • দই ত্বকের ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। ফলে এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল।
  • বলিরেখা কমাতে জুড়ি নেই দই ও মধুর ফেসপ্যাকের। ফেসপ্যাকটির সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগালে আরও বেশি উপকার পাওয়া যায়। টানা ১০ থেকে ১২ দিন এটি ব্যবহার করলে ত্বক টানটান হবে।
  • দই এবং মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট থাকে। ফলে এই ফেসপ্যাকটি ব্রণ কমাতে দারুণ কার্যকরী। শুধু তাই নয়, ত্বকের উপরের অংশে জমে থাকা মৃত কোষের আবরণ সরিয়ে দিয়ে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত করে এটি।
  • রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন চমৎকার এই ফেসপ্যাকটি। পাশাপাশি চুলকানি এবং ত্বকের লাল ভাব কমাতেও দারুণ কাজে আসে এটি।
  • দই, মধু এবং গোলাপজল ত্বককে নরম এবং সুন্দর করে তোলে। সেই সঙ্গে স্কিনকে আদ্র করে তুলে ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে। ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করতেও অনন্য এটি।

তথ্যবোল্ডস্কাই

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম