ঈদ রান্না: ঝটপট চিকেন স্টেক

ফাতেমা আবেদীন
১৫ জুন ২০১৭, ২০:২৭আপডেট : ১৫ জুন ২০১৭, ২০:৪৮

ঈদ রান্না:  ঝটপট চিকেন স্টেক ঈদে বাড়িতে অনেক বিশেষ বিশেষ রান্না হয়। এমনটাই স্বাভাবিক। পাড়া-মহল্লার বাড়িগুলোতে স্পেশাল আইটেমের রীতিমতো প্রতিযোগিতা হয়। কে কী রাঁধছেন এই নিয়ে চলে বিস্তর আলোচনা। এখন সোশ্যাল মিডিয়ার যুগে রান্না কী হবে সেটি নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের হাতের সেরা খাবার বা বোনের স্পেশাল আইটেম ফেসবুকে দিতে উন্মুখ থাকেন সবাই। রাঁধুনীরাও রান্নার প্রিপারেশন থেকে সব কিছু নিয়ে ছবি আপলোড দিতে থাকেন। এই ঈদে আপনার বাড়িতে যেনও ভিন্ন কিছু হয় সেই চেষ্টাই করবে বাংলা ট্রিবিউন। আমাদের আজকের রেসিপি ঝটপট চিকেন স্টেক। চিকেন মেরিনেট করে রাখতে পারবেন, অতিথি এলেই ঝটপট ভেজে গরম গরম পরিবেশন করতে পারবেন।

উপকরণ: মুরগির বুকের মাংস-৬ পিস(হাড় ছাড়া)

অলিভ অয়েল-২ টেবিল-চামচ

চিলি সস- ২ টেবিল-চামচ

লেবুর রস- ১ টেবিল-চামচ

গোলমরিচের গুঁড়া-১ চা-চামচ

রসুনবাটা- ১ চা-চামচ

লবণ- পরিমাণ মতো

ঈদ রান্না:  ঝটপট চিকেন স্টেক

প্রণালি: হাড় ছাড়া মুরগির বুকের মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আঁচড়ে নিন। এরপর অলিভ ওয়েল ছাড়া সব উপকরণ একসঙ্গে মুরগির সঙ্গে মাখিয়ে মেরিনেট করে রাখুন। মুরগী ৩০ মিনিটের বেশি মেরিনেশন লাগে না। তবে ঈদের দিন বারবার মেরিনেশন করা সম্ভব নয় বলে একবারে বেশি মেরিনেশন করাই উচিত।

চুলায় ফ্রাইপ্যান দিয়ে তাতে অলিভ তেল দিয়ে গরম করে তাতে মুরগী ছেড়ে দিন। উচ্চ তাপে একেকটা পিঠ ৪ মিনিট করে ভেজে ২ মিনিট মাঝারি আঁচে দমে রাখবেন। এর পর আবার একটু আঁচ বাড়িয়ে দিয়ে দুই মিনিট ভেজে নামিয়ে নিন। পছন্দমতো সস, সবজি, ম্যাশ পটেটোর সঙ্গে পরিবেশন করুন।

*** ঈদের দিন সকালে মেরিনেট করলে সারাদিন যখনই অতিথি আসবেন তখনই ভেজে দিতে পারবেন।

ছবি: সাদ্দিফ অভি। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম