ঈদের সাজ শেষে ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক
২৯ জুন ২০১৭, ২০:১৫আপডেট : ২৯ জুন ২০১৭, ২০:১৯

ঈদের সাজ শেষে ত্বকের যত্ন ঈদে প্রচুর ঘোরাঘুরি, সাজগোজ আর অপরিমিত খাওয়া হয়েছে। এখন দরকার নিজের যত্ন। নিজের যত্ন নেওয়ার কতগুলো টিপস...

দুই টেবিল চামচ কাঁচা দুধ, সঙ্গে সুজি ভালো করে পেস্ট তৈরি করে নিন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন ভালো করে। এতে মেকাপের ধকলের দাগ হালকা হবে ধীরে ধীরে।

পাকা কলা পেস্ট এক টেবিল চামচ, এক টেবিল চামচ পাকা পেঁপে পেস্ট এবং হাফ টেবিল চামচ টকদই, হাফ টেবিল চামচ ডিমের কুসুম নিয়ে ভালো করে পেস্ট করে পুরো মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর গোলাপ জল দিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এতে ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে খুব দ্রুত।

দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে পাঁচ-ছয় ফোঁটা লেবুর রস, এক টেবিল চামচ ডাবের পানি এবং এর সঙ্গে এক টেবিল চামচ মুগডাল পেস্ট ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর পাঁচ মিনিট মুখে ও গলায় লাগিয়ে রাখুন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে পরিষ্কার হয়ে ত্বক তার হারানো উজ্জ্বলতা ফিরে পাবে।

দুই টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ যেকোনও ফুলের পাপড়ির রস এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর সারা মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এর ফলে সঙ্গে সঙ্গে ত্বকের ট্যানভাব চলে গিয়ে ফ্রেশ লুক আনবে।

ছবি: সাজ্জাদ হোসেন, মডেল: প্রিয়ন্তি ইরফান। 

/এফএএন/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম