রেসিপি: চিংড়ি পাতুরি

লাইফস্টাইল ডেস্ক
১৪ জুলাই ২০১৭, ১৪:৪৫আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৫:১৮
image

গরম গরম ভাতের সঙ্গে কলাপাতায় রান্না করা মজাদার চিংড়ি পাতুরি পরিবেশন করতে পারেন। স্বাদের একঘেয়েমি কাটাবে ঐতিহ্যবাহী এই আইটেম। জেনে নিন রেসিপি।

চিংড়ি পাতুরি   
উপকরণ
চিংড়ি- ৫০০ গ্রাম (মাঝারি)
পোস্ত- আধা কাপ
সরিষা- আধা কাপ
নারকেল- আধা কাপ
কাঁচামরিচ- ৪টি
লবণ- স্বাদ অনুযায়ী
সরিষার তেল- ৩ চামচ
লেবুর রস- ১ চা চামচ
কলাপাতা- বড় আকারের
প্রস্তুত প্রণালি
লবণ-পানিতে চিংড়ি ধুয়ে নিন। সরিষা, কাঁচামরিচ ও নারকেল একসঙ্গে পেস্ট করে ফেলুন। পেস্টে আন্দাজ মতো লবণ ও সরষের তেল মিশিয়ে মেখে নিন।
একটা কড়াইয়ে ২ কাপ পানি নিন। কয়েক ফোঁটা লেবুর রস ও ১ চিমটি লবণ দিয়ে পানি ফুটান। ফুটন্ত পানিতে চিংড়ি দিয়ে সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিন। কয়েক মিনিট পর পানি ফেলে চিংড়িগুলো একটা বাটিতে উঠিয়ে রাখুন।
কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে চিংড়ি ভেজে নিন। কয়েক মিনিট ভাজার পর চিংড়িগুলোকে চার ভাগে ভাগ করে নিন।  বড় কলাপাতা চার টুকরো করে প্রতিটি অংশের দুই দিক হালকা গরম করুন। গরম হয়ে গেলে তাতে আগে বানিয়ে রাখা পেস্ট ও ভেজে রাখা চিংড়ি দিন। পেস্ট যেন ভালো করে চিংড়ির গায়ে মাখানো হয়। দুই ধাপে চিংড়ির গায়ে পেস্ট লাগান। উপরে অল্প করে সরিষার তেল ছড়িয়ে দিন।
কলাপাতা সবদিক থেকে ভাঁজ করে নেওয়ার পর সেটি সরু সুতা দিয়ে বেঁধে দিন যাতে রান্নার সময় খুলে না যায়। একটা ননস্টিক প্যানে অল্প করে সরিষার তেল নিয়ে তার উপরে কলাপাতাগুলো দিয়ে দিন। ১০ মিনিট মাছগুলো ভাপে রান্না করুন। পাতার রং ধীরে ধীরে পরিবর্তন হলে উল্টে দিন। ১৫-২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন। কলাপাতাগুলো ধীরে ধীরে প্যান থেকে তুলে প্লেটে রাখুন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিংড়ি পাতুরি।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম