চালের চা!

লাইফস্টাইল ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ১৫:০৩আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৫:০৭

চালের চা! চা পাতা দিয়েই সাধারণত চা হয়ে থাকে। পানিতে চা পাতা ছেড়ে দিলেই হয়ে যায় চা। কিন্তু চালের চা খেয়েছেন কী? বদহজম হলে ভীষণ উপকারী এই চালের চা। নিয়মিত এই চা পানের আপনার হজম প্রক্রিয়া সহজতর হওয়ার পাশাপাশি দুর্বলতাও কেটে যাবে।

খুব সহজে তৈরি করা যায় এই চা। ভাত রান্নার সময় ফুটে ওঠা ফেন ফেলে না দিয়ে কাপে সংরক্ষণ করুন। সেটিতে আরও পানি মিশিয়ে পাতলা করে ফুটিয়ে নিন। ফুটানো পানিতে চা পাতা ছেড়ে দিন। চা পাতা ফুটে উঠলে তাতে লেবুর রস ও মধু দিয়ে পান করুন চালের চা।

প্রতিদিন ভাত রান্নার সময়ই এককাপ চা হয়ে যাবে। আর সুস্থ থাকুন আপনি।

অনেকে ভাজা চাল দিয়েও এই চা তৈরি করেন। চাল ভাজা ভালো করে পানিতে ফুটিয়ে তাতে মধু, চা পাতা ও ইচ্ছামতো লেবু, কমলা মেশানো যাবে। পুদিনাও দিতে পারেন। গরম খেতে হবে এমন মানে নেই ঠাণ্ডা বরফ ও পুদিনা দিয়েও খেতে পারেন এই চা। মোটকথা চালের পানি আপনার হজম শক্তি বৃদ্ধি করে। সেটিকেই খেতে পরামর্শ দেওয়া হচ্ছে।  
/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি