কৃত্রিম চিনিতেও সর্বনাশ!

লাইফস্টাইল ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ১৯:০০আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৯:০৩

কৃত্রিম চিনিতেও সর্বনাশ! ওজন বৃদ্ধি বা ভবিষ্যতে ডায়াবেটিস রোগ যাতে না হয় এ জন্য আমাদের মধ্যে অনেকেই ডায়েট কোক বা কৃত্রিম চিনি অথবা কম ক্যালোরি আছে এমন খাওয়ারের দিকে ঝুঁকছেন। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে নিন। কারণ সম্প্রতি ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলফল আপনাকে এ ধরনের সিদ্ধান্ত নিতে আরেকবার ভাবাবে।

গবেষণায় দেখা গেছে, আমাদের শরীরের মেটাবোলিজমে ক্যালোরি ছাড়া খাবার গ্রহণের পর বিশেষত কৃত্রিম চিনি দেওয়া কিংবা সাধারণ চিনি দেওয়া পানীয় গ্রহণের পর তেমন কোনও বিশেষ পার্থক্য দেখা যায় না। এছাড়া কৃত্রিম চিনি দেওয়া খাবার গ্রহণের পরও আমাদের ওজন বৃদ্ধি, কার্ডিওভাসকুলার রোগ এবং ডায়াবেটিস হয়েও পারে বলেও গবেষণা দেখা যায়।

গবেষণায় এই কৃত্রিম চিনি ডায়াবেটিস রোগ প্রতিরোধেও ব্যর্থ বলেও উল্লেখ করা হয়।এই কৃত্রিম চিনি গ্রহণের চেয়ে নিয়মিত হাঁটা চলা এবং স্থাস্থ্যকর খাওয়ার গ্রহণ করাই ভালো বলে বলা হয়।

এছাড়া কৃত্রিম চিনি দেওয়া পানীয়তে থাকা এসপারটেম, সুক্রালোজ ও সেকারিন বরং আপনাকে ডায়াবেটিসের ঝুকিতে ফেলছে বলেও উল্লেখ করা হয়।

তাই ডায়েট কোক বা ডায়েট পেপসি খাওয়ার আগে অবশ্যই ভেবে দেখুন এগুলো গ্রহণে আসলেই আপনার উপকার হচ্ছে কী?

সূত্র: বোল্ডস্কাই।

/এমডিপি/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম