রেসিপি: সরিষার তেলে গরুর মাংস ভুনা

লাইফস্টাইল ডেস্ক
২১ আগস্ট ২০১৭, ১৬:১৫আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৬:২১
image

এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সঙ্গে সরিষার তেল ও আলু দিয়ে রান্না করা গরুর মাংস ভুনা পরিবেশন করতে পারেন। জেনে নিন কীভাবে গরুর মাংসের ভুনা রান্না করবেন।

গরুর মাংস ভুনা
উপকরণ

গরুর মাংস- ৭৫০ গ্রাম
পেঁয়াজ- ৩টি
মাংসের মসলা- দেড় চা চামচ
তেজপাতা- ৩টি
লবঙ্গ- ৫টি
চিনি- ১ চা চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
আলু- ৩টি
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
গোলমরিচ- কয়েকটি
এলাচ- ৪টি
দারুচিনি- আধা ইঞ্চি
সরিষার তেল ৩/৪ কাপ  
ধনেপাতা কুচি- ২ চা চামচ
ম্যারিনেটের উপকরণ
রসুন- ৮ কোয়া
হলুদ গুঁড়া- ২ চা চামচ
ধনে গুঁড়া- দেড় চা চামচ
টকদই- ৪ টেবিল চামচ 
আদা- দেড় ইঞ্চি
মরিচ গুঁড়া- দেড় চা চামচ
লবণ- দেড় চা চামচ

ম্যারিনেটের উপকরণগুলোর মধ্যে রসুন, আদা ও পেঁয়াজ একসঙ্গে বেটে নিন।  একসঙ্গে মাখিয়ে রাখুন মাংসের টুকরা দিয়ে। এবার পেস্টের অর্ধেক অংশের সঙ্গে ম্যারিনেটের বাকি উপকরণ মিশিয়ে মাংস মাখিয়ে রাখুন ২ ঘণ্টা। সামান্য সরিষার তেলও দিয়ে দিন মিশ্রণে।
একটি পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করুন। আলুর টুকরা তেলে ভেজে নিন। এবার প্যানে বাকি সরিষার তেল গরম করে সামান্য হলুদ গুঁড়া দিন। গোলমরিচ, দারুচিনি, মরিচ গুঁড়া, তেজপাতা, লবঙ্গ, এলাচ ও চিনি দিয়ে দিন। মসলার মিশ্রণ লালচে হয়ে গেলে রেখে দেওয়া রসুন, আদা ও পেঁয়াজ বাটার বাকি অর্ধেক দিয়ে দিন। ৫ মিনিট নাড়াচাড়া করুন। তেল ছেড়ে দিলে ম্যারিনেট করে রাকাহ মাংস দিয়ে দিন। মৃদু আঁচে আধা ঘণ্টা রান্না করুন। ২ কাপ পানি দিয়ে কড়াই ঢেকে দিন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবার ভেজে রাখা আলু ও গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন। ধনেপাআত কুচি ছিটিয়ে গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন মাংস ভুনা।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম