রেসিপি: মরিচের বড়া

লাইফস্টাইল ডেস্ক
২৫ আগস্ট ২০১৭, ১৭:০০আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৭:০১

যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য এই আইটেমটি। চায়ের সঙ্গে গরম গরম মরিচের বড়া খেতে খুবই সুস্বাদু। সসের সঙ্গেও খেতে পারেন মরিচের বড়া। জেনে নিন কীভাবে তৈরি করবেন এটি।

মরিচের বড়া
উপকরণ
মরিচ- ৬টি
জিরা গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
বেসন- ১ কাপ
চালের গুঁড়া- ২ টেবিল চামচ
 জিরা- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ২ চা চামচ
ধনেপাতা কুচি- পরিমাণ মতো
তেল- ৪ টেবিল চামচ
পানি- আধা কাপ  
গাজর কুচি - ২ টেবিল চামচ
লেবুর রস – স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
মরিচের বড়া তৈরি করার জন্য বড় আকারের মরিচ বেছে নিন। ঝাল খেতে পারলে বোম্বাই মরিচ দিয়েও বানাতে পারেন। লম্বালম্বিভাবে চিরে নিন মরিচগুলো। একটি কাপে জিরা গুঁড়া নিন। এবার ধনে গুঁড়া এবং চা চামচের এক তৃতীয়াংশ লবণ নিন। ভালো করে মেশান দুটি উপকরণ। মিশ্রণটি চিরে রাখা মরিচের মধ্যে ঢুকিয়ে রাখুন।
একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, জিরা এবং মরিচের গুঁড়া মেশান। প্রয়োজন মতো লবণ ও ২ চা চামচ ধনেপাতা কুচি মেশান। প্যানে তেল গরম করে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে দিন। অল্প অল্প করে পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
একটি প্যানে ভাজার জন্য তেল নিন। মরিচ বেসনের মিশ্রণে ডুবিয়ে এক এক করে গরম তেলে ভাজুন। এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠ ভাজুন। খয়েরি রং হয়ে গেলে উঠিয়ে ফেলুন। একটি কাপে কুচিয়ে রাখা গাজর নিন। এক টেবিল চামচ ধনে গুঁড়া ও এক চিমটি লবণ দিয়ে মিশিয়ে নিন। এবার ভেজে রাখা মরিচ লম্বালম্বিভাবে চিরে গাজরের মিশ্রণ ঢুকিয়ে দিন। অল্প করে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক