রক্ত পরিশোধন করে যেসব খাবার

আহমেদ শরীফ
২৮ আগস্ট ২০১৭, ১৭:১৯আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৭:২৭

রক্ত পরিশোধন করে যেসব খাবার দেহ নামের গাড়িটি সর্বক্ষণ সচল রাখতে শরীরে যে ‘ফুয়েল’ নি:শব্দে কাজ করে যাচ্ছে, তা হলো আমাদের রক্ত। তবে এই রক্তকে বিশুদ্ধ রাখতে, দূষণমুক্ত রাখতে আমরা কিন্তু কোনো পদক্ষেপই নেই না। মাঝে মাঝে শরীরে কিছু লক্ষণ দেখা যায়, যা থেকে বোঝা যায় যে আমাদের রক্ত আসলে ক্ষতিকর টক্সিন বয়ে বেড়াচ্ছে। সেসব লক্ষণ হেলাফেলা করা ঠিক না। রক্তকে টক্সিন বা ক্ষতিকর উপাদানমুক্ত করে বিশুদ্ধ করা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু শরীরে সঠিকভাবে রক্ত পরিবহন করার মাধ্যমেই আপনি সুস্থ থাকেন, তাই এই রক্ত পরিশোধন জরুরি। যখন রক্ত পরিশুদ্ধ হয়, তখন পুরো শরীরই সুন্দরভাবে কাজ করতে পারে। এতে করে কিডনিসহ গুরুত্বপূর্ণ সব অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি কমে। রক্ত টক্সিন মুক্ত হয়ে বিশুদ্ধ হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে মাথা ব্যথা, ক্লান্তি, চুলকানি সহ বিভিন্ন চর্মরোগ থেকে মুক্তি পাবেন আপনি। তাই কোন ধরণের সুপার ফুড আপনার রক্ত পরিশোধন করতে পারে, তা জেনে নেই চলুন-

রসুন: প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট ও খনিজ পদার্থ থাকায় রসুন খারাপ কোলেস্টেরল কমিয়ে রক্ত বিশুদ্ধ হতে সাহায্য করে। তাই প্রতিদিন রসুন খেলে উপকার পাবেন।

হলুদ: ব্যাকটেরিয়া ধ্বংস করা, শ্বাস প্রশ্বাসের সমস্যা কমানোর মতো বেশ কিছু উপকারিতা আছে হলুদের। এই মসলা রক্ত পরিশোধনে বেশ কার্যকর।

ধনিয়া ও ধনেপাতা: কোলেস্টেরল কমিয়ে রক্ত বিশুদ্ধ রাখতে ধনিয়া ও ধনেপাতা বেশ উপকারি। ধনিয়া ও ধনেপাতায় ভিটামিন এ, সি, কে, বি থাকে। এরা রক্ত পরিশোধনে ভালো ভূমিকা রাখে।

পুদিনা পাতা: অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল সমৃদ্ধ পুদিনা পাতা প্রতিদিন নিয়মিত খেলে রক্ত পরিশোধিত হয় কার্যকরভাবে। তাই সব সময় পুদিনা পাতা খাওয়ার চেষ্টা করুন।

লাল মরিচ: ভিটামিন এ, বি, সি, ই , কে যেমন আছে প্রচুর, তেমনি এই মরিচে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামও আছে। এসব উপাদান রক্ত পরিশোধন করে কার্যকরভাবে।

গাজর: রক্ত পরিশোধনের ক্ষেত্রে সবচেয়ে ভালো এক সবজি গাজর। এটি ত্বক, চুল ও চোখের জন্যও খুব উপকারী।

করল্যা: এই সবজি রক্ত পরিশোধনে আশ্চর্যজনক কাজ করে। এছাড়া ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা ও খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এটি।

বিট: ভিটামিন এ ,বি,সি, কে, ফলিক এসিড ও প্রচুর আঁশ আছে এই সবজিতে। এটি খুব ভালো রক্ত পরিশোধক।

তথ্যসূত্র: বোল্ডস্কাই। 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের