ঈদ রেসিপি

আরেক প্রস্থ চাপ

সাদ্দিফ অভি
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৮

আরেক প্রস্থ চাপ গরুর চাপ পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ঈদের রান্নাতে চাপের আবদার থাকে বাড়ির সবারই। তবে ঝটপট করা যায় না বলে অনেকেই বানাতে চান না। আজকে চাপের ঝটপট রেসিপি।

উপকরণ : গরুর মাংসের ৪০০ গ্রাম ওজনের একটি টিবোন স্টেক নিতে পারেন। টক দই ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাব মশলা ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পেঁপে বাটা-২ টেবিল চামচ।

প্রণালি: প্রথমে একটি মাংস ছেঁচার হাতুরি দিয়ে ভালো করে মাংস ছেঁচে নিন। গরুর মাংসের আকৃতি একটু বড় হলে ভালো হয়। সমস্ত উপকরণ দিয়ে মাংস খুব ভালো করে মেখে ৩/৪ ঘণ্টা রেখে দিন। ৩/৪ ঘণ্টা পড়ে একটি পুরু লোহার তাওয়ায় মাঝারি আঁচে চুলোয় গরম হতে দিন। তাওয়ায় সেকা তেলে মাংস মাঝারি আঁচে ভাজতে থাকুন।

মাংস ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। লুচি দিয়ে পরিবেশন করুন। 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম