আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনে অন্য প্রিয়াঙ্কা

লাইফস্টাইল ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০
image

নিউ ইয়র্ক ভিত্তিক ফ্যাশন ম্যাগাজিন পেপার-এ একেবারেই ভিন্ন সাজে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। জনপ্রিয় এই আন্তর্জাতিক ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন এ বলিউড অভিনেত্রী। নিরীক্ষাধর্মী পোশাক ও মেকআপে ব্যতিক্রমী এক প্রিয়াঙ্কাকে দেখেছেন সবাই।

প্রিয়াঙ্কা চোপড়া ১
প্রথম শুটে কালো রংয়ের ছোট পোশাক পরেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে চামড়ার ঝকঝকে জ্যাকেট। উপজাতীয় স্টাইলে বেঁধেছেন চুল। নাক থেকে বাম চোখের উপর পর্যন্ত সাদা মেকআপ টেনে দেওয়া। লিপস্টিকের ছোপ ঠোঁটে।

প্রিয়াঙ্কা চোপড়া ২
দ্বিতীয় ছবিতেও ছোট পোশাকে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। চামড়ার পোশাকের দুই পাশের পাখার মতো  নকশা এই সাজে নিয়ে এসেছে বিশেষত্ব। চুলগুলো পরিপাটি আঁচড়ে বাঁধা হয়েছে উঁচু করে। মেকআপের বৈশিষ্ট্য ছিল গালের গাঢ় ব্লাশন।

প্রিয়াঙ্কা চোপড়া ৩
তৃতীয় সাজে প্রিয়াঙ্কা চুল বেঁধেছেন একেবারেই এলোমেলো করে। বাদামি-সোনালি মিশেলের পোশাকের সঙ্গে চোখের উপর গাঢ় লাল আইশ্যাডো দিয়েছেন তিনি।    

তথ্য: বলিউড হাঙ্গামা   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম