চুল ঝলমলে করে চিনির স্ক্রাব

আনিকা আলম
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩০
image

চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি দ্রুত করে মোটা দানার চিনি দিয়ে তৈরি স্ক্রাব। ব্রাউন সুগার বা মোটা দানার চিনির সঙ্গে অলিভ অয়েল বেকিং সোডাসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারেন চুলের জন্য উপকারী স্ক্রাব। নিয়মিত ব্যবহারে চুলের গোড়া মজবুত হওয়ার পাশাপাশি চুল হবে উজ্জ্বল ও ঝলমলে। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার স্ক্রাব।

চিনির স্ক্রাব
স্ক্রাব ১
এই স্ক্রাবটি তৈরি করতে মোটা দানার চিনি ছাড়াও প্রয়োজন হবে অলিভ অয়েল ও দুধ। একটি পাত্রে ৩ টেবিল চামচ অলিভ অয়েল নিন। ৬ টেবিল চামচ কাঁচা দুধ মেশান। একটু সময় নিয়ে এই দুই উপকরণ মেশাতে হবে। মেশানো হয়ে গেলে ২ টেবিল চামচ মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি অতিরিক্ত শুকনা হলে আরিকটা দুধ মেশাতে পারেন। এবার স্ক্রাবটি মাথার ত্বকে দুই মিনিট ঘষুন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার স্ক্রাবটি ব্যবহার করতে পারেন।
স্ক্রাব ২  
মোটা দানার চিনি, বেকিং সোডা ও এসেনশিয়াল অয়েল দিয়ে এই হেয়ার স্ক্রাব তৈরি করতে পারবেন। ২ টেবিল চামচ চিনির সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা ও প্রয়োজনীয় এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মাথার তালুতে মিশ্রণটি কিছুক্ষণ ঘষুন। ১৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করতে পারেন।

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম