শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে হোম ডেলিভারি ফুড সার্ভিস

লাইফস্টাইল ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ১৩:০৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৩:১৩

শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে হোম ডেলিভারি ফুড সার্ভিস বিশ্বের আটটি দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্যাভাসের উপর জরিপ চালিয়েছে অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। এতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনলাইনে খাবার অর্ডার করার প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে।

জরিপের ফলাফলে বলা হয়েছে, বিশ্বে অনলাইনে সবচেয়ে বেশি অর্ডার করা হয় চাইনিজ খাবার। এটি মোট অর্ডারের ২৪ শতাংশ। এ তালিকায় বিশ্বে শীর্ষে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

অনলাইনে খাবার অর্ডার করার মধ্যে দ্বিতীয় (১৮%) এবং তৃতীয় (১২%) অবস্থানে রয়েছে ইতালিয়ান এবং থাই ফুড।

বাংলাদেশ ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ৪২ শতাংশ শিক্ষার্থী অনলাইনে ফাস্টফুড অর্ডার করেন। তাইওয়ানের শিহহিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২৮ শতাংশ ইতালিয়ান খাবার অর্ডার করেন এবং মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশ মালয়েশিয়ান খাবার অর্ডার করেন। যাদের মধ্যে অধিকাংশই ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করেন।

জরিপে জানা গেছে, শনিবার এবং রোববার সবচেয়ে কম খাবার অর্ডার করা হয়। কুয়ালালামপুর এবং ঢাকার শিক্ষার্থীরা বৃহস্পতিবার ও শুক্রবার সবচয়ে বেশি খাবার অর্ডার করেন। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে ১২টা এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সবচেয়ে বেশি খাবার অর্ডার করেন। ঢাকার শির্ক্ষার্থীরা রাত ৭টা থেকে ৯টার মধ্যে সবচেয়ে বেশি খাবার অর্ডার করেন।

ফুডপান্ডা জানিয়েছে, জরিপের স্থান ও সময়ের ক্ষেত্রে ভিন্নতা থাকলে অংশগ্রহণকারীদের খাবারের ধরণ অনেকটা একই। সময় স্বল্পতার কারণে শিক্ষার্থী দ্রুত পছন্দের খাবার হাতে পেতে চান। ফুডপান্ডা তাদের সেদিক মূল্যায়ন করে সেবা দিয়ে যাচ্ছে।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ