৫ টাকায় ৫০ পদের ভর্তা!

সাদ্দিফ অভি
০৬ নভেম্বর ২০১৭, ১৮:১৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৮:২১

৫ টাকায় ৫০ পদের ভর্তা! বাংলা খাবারের নাম আসলেই প্রথমেই আসে ভর্তার কথা। ঝাল ভর্তা দিয়ে আহার মনে এনে দেয় অতুলনীয় তৃপ্তি। শুধু ভাতের সঙ্গেই না, এই ভর্তার স্বাদ আরও নেওয়া যায় পিঠার সঙ্গেও। তাও আবার চিতই পিঠা। রাজধানীর বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমান পিঠার দোকানে পাওয়া যাচ্ছে ২০ থেকে ৫০ পদের ভর্তার স্বাদ। তাও আবার মাত্র ৫ টাকায়।

ফার্মগেট আনন্দ সিনেমা হলের পেছনে পিঠার দোকান।দোকানের নাম পাগলা পিঠা।  চিতই পিঠার পাশাপাশি আছে পোয়া পিঠা। সাথে আছে ৩২ পদের ভর্তা। হরেক পদের শুটকি, শুকনা মরিচ, রসুন, কাঁচামরিচ, কালিজিরাসহ রয়েছে ৩০টিরও বেশি পদের ভর্তা।

অন্যদিকে সবচেয়ে জনপ্রিয় পিঠার দোকান মিরপুর ১১ নম্বরে। এখানে ভর্তা আছে প্রায় ৫০ রকমের। বিভিন্ন রকম ঝাল শুটকি ভর্তার পাশাপাশি রয়েছে বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, সবজি ভর্তাসহ নানাপদ। সাথে আরও পাওয়া যায় পাটিসাপটা এবং ফিরনি। তাই চিতই পিঠা খেয়ে ঝালে লাল হয়ে গেলেও আছে ঝাল নিবারণের ব্যবস্থা। আরও আছে ভাপা পিঠা, ছানামুখি,  তেলের পিঠা ও ভেজা পিঠা। ৫ টাকায় ৫০ পদের ভর্তা!

আবার একটু ভিন্ন কিছু পেতে যাওয়া যায় বসুন্ধরা সিটির পেছনে। এখানে ঝাল ভর্তা তো আছেই সঙ্গে আছে চিনি এবং ডিম। চাইলে এগুলা দিয়েও চিতই পিঠা খাওয়া যায়। শীত আসছে, তাই পিঠার চাহিদা দিন দিন বাড়ছে। পিঠার থেকে ভর্তার স্বাদ নিতে ব্যস্ত নগরবাসী। তাই তো সন্ধ্যার পর দেখা যায় দোকানের সামনে লাইন দিয়ে গরম পিঠার সাথে ভর্তার স্বাদ নেওয়ার প্রতিযোগিতা, তাও আবার মাত্র ৫ টাকায়।   ৫ টাকায় ৫০ পদের ভর্তা!

 

        

এফএএন
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম