ত্বক উজ্জ্বল করে আলু

লাইফস্টাইল ডেস্ক
২৬ নভেম্বর ২০১৭, ১২:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৪:১৬
image

আলুতে রয়েছে অ্যাসিডিক উপাদান ও ভিটামিন সি। এগুলো ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অতুলনীয়। ত্বকের কালচে দাগ দূর করার পাশাপাশি ডার্ক সার্কেল দূর করে আলু। এছাড়া চুল পড়া বন্ধ করে চুল ঝলমলে করতেও অনন্য এই উপাদান। জেনে নিন রূপচর্চায় আলুর রস ব্যবহার করবেন কীভাবে।  

আলু

  • ডার্ক সার্কেল দূর করতে আলুর জুড়ি নেই। ফ্রিজের ঠাণ্ডা আলু স্লাইস করে চোখের উপরে দিয়ে রাখুন ২০ মিনিট। আলুর রসে তুলা ভিজিয়েও মুছে নিতে পারেন চোখের আশেপাশের ত্বক। আলুর রসে থাকা অ্যাসিডিক উপাদান ডার্ক সার্কেলের পাশাপাশি দূর করবে চোখের নিচের বলিরেখা।
  • প্রতিদিন ত্বকে আলুর রস ব্যবহার করলে বলিরেখা দূর হয়।
  • ত্বকের কালচে দাগ দূর করতে আলুর রসের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এবার তুলা ভিজিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল ও কোমল করবে।
  • ১ চা চামচ আলুর রসের সঙ্গে ১ চা চামচ শসার রস মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক টোনার। এটি ত্বকে ব্যবহার করুন নিয়মিত। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।
  • খোসাসহ আলু সেদ্ধ করে পানি ঠাণ্ডা করে নিন। শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন এই পানি দিয়ে। নরম ও ঝলমলে হবে চুল।
  • ২ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। ১ চা চামচ মধু মিশিয়ে নেড়ে নিন। হেয়ার প্যাকটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার এটি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট  

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের