বিজয়ের দিনে ঢাকার যত আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫

মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ। হানাদারবাহিনীকে পরাস্ত করে ১৯৭১ সালের এই দিনে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজন।

ছায়ানট এ বছর  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিজয় দিবস উদ্‌যাপন করছে। ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের খোলা মাঠে অনুষ্ঠান আয়োজন করেছে তারা। সম্মিলিত কণ্ঠে গান এবং মানব পতাকা উপস্থাপনের মাধ্যমে দিনটি উদযাপন করবে ছায়ানট।

এছাড়া ঢাকার সামরিক জাদুঘর, বিমান বাহিনীর জাদুঘর এবং ঢাকা সদরঘাটে নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুপুরের পর সকলের জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদিকে বিজয় দিবসে রাজধানীর হাতিরঝিলে উদ্বোধন হতে যাচ্ছে এমফি থিয়েটার। এখানে বসে উপভোগ করা যাবে হাতিরঝিলের দৃষ্টি নন্দন নানা রঙের জলের খেলা। আরও থাকবে আতশবাজি এবং কনসার্ট। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিজয় দিবস উদযাপনে কনসার্ট আয়োজনের কথা রয়েছে।

 বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিজয় কনসার্ট, একই উদ্যানে স্বাধীনতা জাদুঘরের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম