এই শীতে

লাইফস্টাইল ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১৪:২৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৪:২৯

শীতের সকাল: ফাইল ছবি সাধারণত নাতিশীতোষ্ণ দেশে যতটা শীত পড়ে এবার তার চেয়ে বেশিই শীত পড়েছে বাংলাদেশে। আর শীতে নাকাল দেশ-বাসী। এই শীতে নিজেকে ও পরিবারের সদস্যদের ভালো রাখতে জেনে নিন কয়েকটি করণীয়-

১) পর্যাপ্ত শীতের কাপড় পরিধান করুন। অহেতুক ফ্যাশন সচেতনতা দেখাতে গিয়ে পাতলা কাপড় পরবেন না।

২) বাড়িতে থাকা অতিরিক্ত বা ছোট হয়ে যাওয়া শীতের কাপড় অবশ্যই কাউকে দিয়ে দেবেন।

৩) জুতা-মোজা পরার চেষ্টা করুন।

৪) ঠাণ্ডায় কষ্ট হলেও সপ্তাহে একদিন শীতের পোশাক ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নেবেন।

৫) গরম খাবার খাওয়ার চেষ্টা করুন।

৬) ঘর গরম করতে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবেন না। গ্যাসের অপচয় রোধ করুন। এতে মারাত্বক দুর্ঘটনাও ঘটতে পারে।

৭) সকালে রোদ ওঠার পর ঘরের দরজা-জানালা খুলে দিন। এতে ঘরের ভেতরের ঠাণ্ডা বাতাস বের হয়ে উষ্ণ হয়ে উঠবে ঘর।

৮) লেপ-কম্বল সপ্তাহে একদিন রোদে দিন।

৯) চা ও গরম পানি পানের চেষ্টা করবেন, এতে সতেজ থাকবেন।

১০) পরিশ্রম হয় এমন কাজের চেষ্টা করবেন – যেমন হাঁটা। এতে আপনার শীত অনুভূতি কম হবে।

১১) যাদের অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে, তারা সব সময় হাতের কাছে ইনহেলার জাতীয় অষুধ রাখবেন।

১২) কান মাথা ঢেকে রাখবেন সব সময়। এতে শীত কম অনুভূত হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান