বারবিকিউ স্বাদে ভেলপুরি!

সাদ্দিফ অভি
১৩ জানুয়ারি ২০১৮, ১৯:২৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:৫৩

বারবিকিউ স্বাদে ভেলপুরি! ঢাকার অন্যতম জনপ্রিয় স্ট্রিটফুডের নাম ভেলপুরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে এমনকি গলির মোড়ে কিংবা স্কুলের সামনে পসরা সাজিয়ে বিক্রি হয় ভেলপুরি। সাধারণত ভেলপুরিতে মসলা দিয়ে মাখানো সেদ্ধ ডাবলি এবং সালাদ ও টক থাকলেও লালবাগের ভেলপুরির দোকানে গেলে বোঝা যায় সাধারণ খাবারে একটু বুদ্ধি থাকলেই অসাধারণ করা যায়।

তেমনি সাধারণ ভেলপুরিকে নতুন রূপে পরিবেশন করছেন পুরাণ ঢাকার বাসিন্দা টুটুল। লালবাগ চৌরাস্তা থেকে র‍্যাব অফিসের দিকে এগুলেই হাতের বাম পাশে ছোট্ট দোকান। এর নাম ‘ভেলপুরি ভেলকি’ । ছোট পরিসরে ভেলপুরি বিক্রি শুরু করেছে কয়েকদিন আগেই। তবে সাধারণ ভেলপুরির পাশাপাশি পাওয়া যাচ্ছে দই ভেলপুরি, চিকেন ভেলপুরি আর বারবিকিউ ভেলপুরি।

বারবিকিউ স্বাদে ভেলপুরি! সাধারণ ভেলপুরির মসলার সাথেই থাকে বারবিকিউ সস ব্যবহার করে তৈরি করা চিকেন। ভেলপুরির উপরে হাল্কা চিলি ফ্লেক্স আর পেয়াজের ভেরেস্তা ও তেঁতুলের ঘন চাটনি দিয়ে পরিবেশন করা হয় থালায়। প্রতি থালায় ভেলপুরি থাকে পাঁচ পিস। এর দাম মাত্র ৬৫ টাকা।

এছাড়া সাধারণ ভেলপুরি ৩৫টাকা, শুধু চিকেন ভেলপুরি ৬০ টাকা এবং দই ভেলপুরি ৫০ টাকা।

ভেলপুরি ছাড়া এই দোকানে আরও আছে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার দোসা। এখানে দোসা পাওয়া যায় ৫ পদের। এছাড়া আরও আছে পাও ভাজি, আলু পরোটা, কিমা পরোটা সহ ছোলা বাটরা। প্রতিদিন বিকেল থেকে শুরু হয় তাদের বেচাকিনি। ভিন্ন স্বাদের ছোঁয়া পেতে চাইলে অনায়েসে দুই প্লেট খেয়েই ফেলা যায়। 

/এফএএন/আপ-এমডিপি/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম