নাটাই হাতে জমজমাট ‘সাকরাইন’

হাসনাত নাঈম
১৪ জানুয়ারি ২০১৮, ১৮:১৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:৩৩

নাটাই হাতে জমজমাট ‘সাকরাইন’ মাঘ মাসের প্রথমদিন। পৌষসংক্রান্তি পেরিয়ে পুরান ঢাকাবাসী এদিন মেতে ওঠে সাকরাইন উৎসবে। মূলত মাঘের শুরুর দিন এ উৎসবটি পালন করে পুরান ঢাকাবাসী। ভাষাবিজ্ঞানীদের মতে, সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ ঢাকাইয়া অপভ্রংশে সাকরাইন রূপ নিয়েছে। পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণে, পৌষ মাসের শেষদিন সারা ভারতবর্ষে পৌষসংক্রান্তি হিসেবে উদযাপিত হয়।

তবে পুরান ঢাকায় পৌষসংক্রান্তি বা সাকরাইন সর্বজনীন ‘ঢাকাইয়া’ উৎসবের রূপ নিয়েছে। উৎসবপ্রিয় বাংলাদেশের প্রাচীন উৎসবগুলোর মধ্যে এটি অন্যতম একটি উৎসব। যদিও এটি শুধু পুরান ঢাকাবাসীরাই পালন করে থাকে।

ইংরেজি হিসাব মতে, জানুয়ারির ১৪ ও ১৫ তারিখ পৌষ সংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার প্রায় প্রতিটি বাড়িতেই থাকছে বিভিন্ন আয়োজন। তৈরি করা হচ্ছে নানা-রকম পিঠাপুলি।

নাটাই হাতে জমজমাট ‘সাকরাইন’ রবিবার দুপুর থেকে  ছেলে-বুড়ো সবার হাতেই নাটাই উঠেছে। গান-বাজনার তালে নাটাই হাতে নিয়ে প্রায় প্রতিটি বাড়ির ছাদ থেকে উড়ছে বাহারি ঘুড়ি। সন্ধ্যায় থাকছে আগুন খেলা, ফানুস ওড়ানো ও আতশবাজি।

এদিন  কুয়াশার কারণে ঘুড়ি বেশ কমই উড়েছে। পুরান ঢাকার আশেপাশের প্রায় প্রতিটি ছাদেই নাটাই হাতে লোক দেখা গেছে।  মোটামুটি দুয়েকটি করে ঘুড়ি উড়ছে। অনেক ছাদে আবার চলছে পিঠা বানানোর আয়োজন।

এ উৎসব দেখতে ও অংশগ্রহণ করতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে ঘুড়ি হাতে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার অংশে ‘সাকরাইন’ উৎসব হবে ১৫ জানুয়ারি। এদিনও একইভাবে ঘুড়ি উড়িয়ে, পিঠা তৈরি করে, আতশবাজিতে মুখর হবে সাকরাইন।

ছবি: রায়হান পরাগ।

/এফএএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি