খাঁটি নারকেল তেল তৈরি করুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১৫:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৫১
image

কেবল চুলের যত্নেই নয়, রূপচর্চার পাশাপাশি রান্নায়ও ব্যবহার করা হয় নারকেল তেল। নারকেলের দুধ জ্বাল দিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারেন খাঁটি নারকেলের তেল। তেল বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন নারকেল তেল।  

নারকেল
মাঝারি আকৃতির ৪টি নারকেল কুড়িয়ে নিন। কোড়ানো নারকেল গরম পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। পানি খুব বেশি গরম যেন না হয় সেদিকে লক্ষ রাখবেন। চাইলে পাটায় বেটেও নেওয়া যায়। সেক্ষেত্রে বাটার পর তারপর গরম পানির সঙ্গে মেশাবেন নারকেলের পেস্ট। ব্লেন্ড করার পর নারকেলের মিশ্রণ ছেঁকে নিন। হাতের সাহায্যে চেপে চেপে সবটুকু পানি বের করে আবারও ব্লেন্ডারে এক থেকে দেড় কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন। একইভাবে আবার ছেঁকে নারকেলের অবশিষ্ট অংশ ফেলে দিন।

নারকেল তেল তৈরি করার পদ্ধতি
নারকেলের রস একটি বাটিতে ঢেকে ফ্রিজে রেখে দিন সারারাত। পরদিন ফ্রিজ থেকে বের করুন। দেখবেন দুধের অংশ উপরে শক্ত হয়ে জমে গেছে। নিচে পানির অংশ বাদ দিয়ে চামচের সাহায্যে সাবধানে দুধের অংশটুকু তুলে একটি প্যানে নিন। প্যান চুলায় দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। দুধ গলে গেলে চুলার আঁচ কমিয়ে দিন। ১০ মিনিট নাড়ার পর দেখবেন ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে দুধ। নাড়তে নাড়তে সলিড অংশ বাদামি হয়ে গেলে বুঝবেন প্রায় হয়ে এসেছে তেল। চুলায় দেওয়ার প্রায় ১ ঘণ্টা পর সাদা ফেনা উঠে গেলে নামিয়ে নিন প্যান। দুধের সলিড অংশ গুঁড়ার মতো হয়ে নিচে জমে গেলে ছেঁকে বোতলে নিয়ে নিন তেল। এবার ইচ্ছেমতো ব্যবহার করুন খাঁটি নারকেল তেল!     

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম