পেটের মেদ কমাতে ডিম!

লাইফস্টাইল ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৪

পেটের মেদ কমাতে ডিম! মেদ কমাতে ঘুম থেকে উঠেই দুটো ডিম খেয়ে ফেলুন। বিজ্ঞানীরা এমনটাই দাবি করছেন। সকাল বেলা খালি পেটে দুটো ডিম খেয়ে নিলেই নাকি মেদ কমতে শুরু করবে।

বিশেষজ্ঞরা দাবি করছেন, সকালে প্রয়োজন পর্যাপ্ত খাবার। এবং সকালের এই খাবার স্বাস্থ্য ঠিক রাখার মূল সূত্র। সেই সকালেই খেতে হবে  দুটো ডিম।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের প্রকাশিত এক সংবাদের ভিত্তিতে জানা যায়, সকাল ৮টার আগে যেমন ইচ্ছা তেমন করে খেলে হবে না।  আধ চামচ অলিভ অয়েল দিয়ে ডিম রান্না করুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, প্রোটিন ও বায়োটিন রয়েছে।

অনেকেরই মনে হতে পারে, ডিমের কুসুম খাবেন, নাকি খাবেন না। যাদের মনে এমন প্রশ্ন রয়েছে, তারা জেনে রাখুন, দুটো ডিমের কুসুম শরীরে কোনও ক্ষতি করবে না। অনায়াসেই খাওয়া যেতে পারে। তবে, কোলেস্টেরলের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এ বিষয়ে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজের কনসালট্যান্ট ডায়েটিশিয়ান সুস্মিতা খান বলেন, ব্রিটিশ একট গবেষণায় প্রমাণিত হয়েছে যে সকালে  হাই প্রোটিন খেলে অ্যাবডোমেনাল টিস্যু কমে যায়। এতে পেটের মেদ কবে। তবে সেই পরীক্ষাটি শুধুই ব্রিটিশ জনগণের ওপর গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের নারী ও পুরুষের শারীরিক গঠন একদমই ভিন্ন। তাই সেখানে এই হাই প্রোটিন পদ্ধতি কাজ নাও করতে পারে। দেশভেদে এই ওজন কমানো পদ্ধতি ভিন্ন হবে।

সুস্মিতা জানান, একটি কথা মনে রাখতে হবে, ওজন বা শরীরের মেদ অনেক কারণেই বাড়তে পারে। এর মধ্যে হরমোনাল জটিলতাও অন্যতম। সেক্ষেত্রে  মেদ কমাতে চিকিৎসকের পরামর্শই প্রথম প্রয়োজন।

তিনি আরও বলেন, যারা হার্টের রোগী বা কোলেস্টোরেল সংক্রান্ত জটিলতায় ভুগছেন, তাদের জন্য ডিম একরকম নিষিদ্ধই বলা চলে। সেক্ষত্রে প্রথমেই দরকার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের