আদা-রসুন বাটা দীর্ঘদিন সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩০
image

সময়ের অভাবে রান্নার আগে বারবার মসলা বেটে নেওয়া সম্ভব হয় না। এ কারণে অনেকেই মসলা বেটে সংরক্ষণ করেন ফ্রিজে। কীভাবে দীর্ঘদিন আদা-রসুন বাটা ফ্রিজে ভালো রাখবেন সে পদ্ধতি জেনে নিন।

আদা-রসুন বাটা
সমপরিমাণ আদা এবং রসুন একসঙ্গে ব্লেন্ড করুন। দেড় কাপ আদা ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিন। দেড় কাপ রসুনের খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করুন। ব্লেন্ডারে আদা ও রসুন একসঙ্গে দিয়ে দিন। ২ চা চামচ লবণ ও ২ টেবিল চামচ রান্নার তেল দিন। মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নিন। পানি না দেওয়াই ভালো। খুব প্রয়োজন হলে ১ টেবিল চামচ পানি দিন। ব্লেন্ড যেন ঠিক মতো হয় সেজন্য কিছুক্ষণ পর পর উপর-নিচ করে নিন নাড়ানি দিয়ে। চাইলে পাটায় বেটে নিতে পারেন আদা-রসুন। সেক্ষেত্রে আদা-রসুন বেটে তারপর তেল ও লবণ মেশাবেন।
মুখবন্ধ বয়ামে করে আদা-রসুন বাটা রেখে দিন ফ্রিজে। ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আরও বেশিদিন রাখতে চাইলে ডিপ ফ্রিজে রাখুন। এজন্য বরফ জমানোর পাত্রে পেস্ট নিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন। অথবা একটি প্লেটে প্লাস্টিক পেঁচিয়ে এক চামচ করে আদা-রসুন বাটা নিয়ে ডিপ ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা পর জমে গেলে বের করুন। এবার শক্ত মসলা উঠিয়ে মুখবন্ধ বাটিতে আবার রেখে দিন ডিপ ফ্রিজে। দুই মাস পর্যন্ত ভালো থাকবে মসলা।

তথ্য: স্পাইস বাংলা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম