রংপুরে গোলাপের কলিতে ক্যাপ পরিয়ে সাফল্য

রংপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০২
image

প্রতি বছর বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রচুর ফুলের চাহিদা থাকে। বিশেষ করে ভালোবাসা দিবসে প্রিয়জনকে লাল গোলাপ উপহার দেওয়ার রীতি বেশ জোরেশোরেই পালন করা হয়। ফলে গোলাপ ফুলের চাহিদা বৃদ্ধি পায় ব্যাপকভাবে। ফুল চাষিরা এ সুযোগ কাজে লাগিয়ে গোলাপ ফুল বিক্রি করে বাড়তি টাকা রোজগার করেন। কিন্তু গোলাপ ফুল গাছে কলি আসার পরপরই গাছ থেকে ফুল না কেটে নিলে ফুলের পাপড়ি ঝরে পড়ে। ফুল চাষিরা বসন্ত আর ভালোবাসা দিবসের আগে কোনোভাবেই ফুল গাছ থেকে কেটে রাখতে চান না। এবার ফুল চাষিরা নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন ফুল সুরক্ষার জন্য। যাতে আগাম ফুল ঝরে না পড়ে সেজন্য ফুলের কলি বের হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপ পড়িয়ে দিচ্ছেন ফুল চাষিরা। অন্তত বসন্ত উৎসব আর ভালোবাসা দিবসের আগ পর্যন্ত এভাবেই ফুল রক্ষা করছেন তারা।

রংপুরে গোলাপের কলিতে ক্যাপ পরিয়ে সাফল্য

সরেজমিন রংপুর নগরীর পান্ডার দিঘি এলাকায় গিয়ে দেখা যায় বিশাল গোলাপ ফুলের বাগান। ফুল চাষি আব্দুল কাদের  গোলাপের কলিতে  ক্যাপ পরিয়ে দিচ্ছেন যেন ফুল না ফোটে। তিনি জানান,  ১২ ফেব্রয়ারি  দুপুরের পর থেকে ফুল কাটা হবে। কিছু ফুল কাটা হবে বসন্তের দিন সকালে। আগাম ফুল কেটে রাখলে শুকিয়ে নষ্ট হয়ে যায়। ফলে এর চাহিদা যেমন থাকে না, তেমনি দামও পাওয়া যায় না। এজন্য যেন কলি না ফোটে এবং পাতা ঝরে না পড়ে সেজন্য তারা কলিতে ক্যাপ পরিয়ে দেন।
তিনি বলেন, ‘আগে আমরা রাবার দিয়ে কলি বেঁধে রাখতাম। এতে করে ফুলের পাতা নষ্ট হয়ে যেত। এ কারণে বিশেষ পদ্ধতির মাধ্যমে নিজেই ক্যাপ তৈরি করেছেন। বিক্রি করার আগ পর্যন্ত কলিতে ক্যাপ পরানো থাকে। এতে ফুলের পাতা যেমন ঝরে পড়ে না, তেমনি ফুল নষ্টও হয় না। গত দু বছর ধরে তিনি এভাবে ফুলের কলিতে ক্যাপ পরিয়ে রাখছেন বলে জানান।

কলিতে ক্যাপ পরাচ্ছেন ফুল চাষি আব্দুল কাদের
কাদের জানান, প্রথমে ২০ শতক জমিতে ফুল চাষ শুরু করেন। এখন তার জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১শ শতকে। নগরীর চিড়িয়াখানা সড়কের পাশে তার নিজস্ব দোকান রয়েছে। বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিটি গোলাপ ২০-২৫ টাকা হিসেবে বিক্রি হয়। এবার যে পরিমাণ গোলাপ ফুল হয়েছে তাতে করে শুধু গোলাপ ফুল বিক্রি করে ২ লাখ টাকা আয় করতে পারবেন বলে আশা প্রকাশ করলেন। তিনি জানান রংপুর নগরীতে অনেক ফুলের দোকান তার জমি থেকেই গোলাপ ফুল কিনে নিয়ে যায় পাইকারি দরে। হতদরিদ্র কাদের মিয়া ফুল বিক্রি করে ফিরিয়েছেন ভাগ্য। কলিতে ক্যাপ লাগিয়ে ফুল রক্ষা করার পদ্ধতি এখন অনেকে ব্যবহার করছেন বলেও জানালেন তিনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম