ব্রণ দূর করে আপেলের রস

লাইফস্টাইল ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২০
image

ত্বকের যত্নে আপেল সিডার ভিনেগার ব্যবহার করি আমরা। তবে জানেন কি সরাসরি আপেলের রস ব্যবহারেও সুন্দর থাকে ত্বক? আপেলে থাকা ভিটামিন এ, সি এবং অ্যাসিডিক উপাদান ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। পাশাপাশি ব্রণ দূর করতেও কার্যকর এটি। জেনে নিন ত্বকের যত্নে আপেলের ব্যবহার।  

আপেল

  • ত্বকের ক্লান্তি দূর করতে আপেলের জুড়ি নেই। খোসাসহ একটি আপেল কেটে ব্লেন্ডারে দিয়ে দিন। সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। আপেলের পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের নির্জীব ভাব কেটে যাবে।
  • আপেলে রয়েছে ট্যানিক অ্যাসিড যা ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। একটি আপেলের খোসা বেঁটে পেস্ট তৈরি করুন। ১ চা চামচ মধু মিশিয়ে পেস্ট লাগান ত্বকে। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • একটি আপেল থেকে রস সংগ্রহ করুন। আপেলের রসের সঙ্গে ১ চা চামচ মধু ও আধা চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ব্রণ দূর হবে।
  • ১টি আপেল ছেঁচে ১ চা চামচ ওটমিল গুঁড়া মেশান। ১ চা চামচ মধু ও ১টি ডিমের কুসুম মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করবে।

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
ত্বক টানটান ভাব হারাচ্ছে? শুষ্কতা কমাতে রুটিনে রাখুন এই যত্নগুলি
রুক্ষ ও কালচে পায়ের পাতায় ফিরুক মসৃণতা, রইলো সহজ যত্ন
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে মেঘ
সাগর-রুনি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে মেঘ
শাহজালালের থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা খরচের ব্যাখ্যা দিলেন মন্ত্রী
শাহজালালের থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা খরচের ব্যাখ্যা দিলেন মন্ত্রী
জাতীয় দলে ম্যানেজার ও কো-অর্ডিনেটরের কাজ কী, যা বললেন বাফুফে সভাপতি
জাতীয় দলে ম্যানেজার ও কো-অর্ডিনেটরের কাজ কী, যা বললেন বাফুফে সভাপতি
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল