রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৯:০৯আপডেট : ১৭ মে ২০২৫, ১৯:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী পরিচালক ড. আলী মোহাম্মদ নুসায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় বিনোদপুর বাজার থেকে স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীরা তাকে ধরে মতিহার থানা পুলিশের নিকট সোপর্দ করে।

জানা গেছে, মতিহার থানা পুলিশ পরে ওই কর্মকর্তাকে বোয়ালিয়া থানায় পাঠায়। বর্তমানে তিনি বোয়ালিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ৫ আগস্টের পর তার নামে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আলী মো. নুসায়ের (ইমন) ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন এবং সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘মতিহার থানা থেকে মো. নুসায়েরকে বোয়ালিয়া থানায় পাঠানো হয়েছে। তার নামে আগে থেকেই মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী