ঠোঁট ফাটা দূর করে গ্রিন টি

লাইফস্টাইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৯

এখনও ফাটছে ঠোঁট? শীত চলে গেলেও আবহাওয়া বদলের এই সময়টা বেশ ঝামেলায় ফেলে দেয় আমাদের। ত্বক, গোড়ালি ও ঠোঁট ফাটার সমস্যা যেন জেঁকে বসে নতুন করে। এ সময় ঠোঁট নরম ও কোমল রাখতে ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারেন ঠোঁটের।

গ্রিন টি ব্যাগ দূর করে ঠোঁট ফাটা
গোলাপজল ও মধু
মধু ও গোলাপজল ঠোঁটের জন্য ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। একটি পাত্রে ১ চা চামচ গোলাপজল ও ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন ঠোঁট। নিয়মিত করলে ঠোঁট ফাটা থেকে মুক্তি পাবেন।
জোজোবা তেল
ফাটা ঠোঁটের জন্য জোজোবা তেল খুবই কার্যকর। কয়েক ফোঁটা জোজোবা তেল ঠোঁটে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠোঁট ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিকভাবে আপনার ঠোঁটকে রাখবে নরম ও কোমল। 
গ্রিন টি ব্যাগ
ঠোঁট ফাটা দূর করতে পারে গ্রিন টি ব্যাগ। একটি টি ব্যাগ নিয়ে ঠোঁটে চেপে ধরে থাকুন ৫ মিনিট। প্রতিদিন করলে ঠোঁট ফাটা থেকে মুক্তি পাবেন।
লেবুর রস
১ চা চামচ দুধের সঙ্গে ৩ ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ঘুমানোর আগে ঠোঁটে লাগান। পরপর তিন দিন লাগালে ঠোঁট ফাটা কমে যাবে।
অ্যালোভেরা
অ্যালোভেরার সতেজ পাতা থেকে জেল সংগ্রহ করুন। ঠোঁটে জেল লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ঠোঁট ফাটা দূর হবে।
শসা
এক টুকরা শসা ঠোঁটে ঘষুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ঠোঁট ফাটা থেকে মুক্তি পাবেন।
তথ্য: ইসক্রিমসানডে 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম