ব্ল্যাকহেডস দূর হবে চিরতরে

লাইফস্টাইল ডেস্ক
২০ মার্চ ২০১৮, ১২:৩১আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৪:২২
image

নাকের ওপর অথবা ঠোঁটের আশেপাশের ত্বক কালচে দেখাচ্ছে? এগুলোকে বলা হয় ব্ল্যাকহেডস। ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে সৃষ্টি হয় এগুলো। দৃষ্টিকটু ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন ঘরোয়া ফেসপ্যাক ও স্ক্রাব। এগুলো নিয়মিত ব্যবহার করলে ব্ল্যাকহেডস দূর হবে চিরতরে।

ব্ল্যাকহেডস দূর হবে চিরতরে
ডিম ও মধু
১টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ। হালকা করে বরফ ঘষে নিন ত্বকে। সপ্তাহে একবার অথবা দুইবার এটি ব্যবহার করুন। ধীরে ধীরে কমতে থাকবে ব্ল্যাকহেডস। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্কটি খুবই কার্যকর।  
দারুচিনি
২ চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। নাক অথবা ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন এটি।  
গ্রিন টি
১ চা চামচ গ্রিন টি পাতার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

ব্ল্যাকহেডস দূর হবে চিরতরে
বেকিং সোডা
বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। চাইলে সামান্য লেবুর রস মেশাতে পারেন মিশ্রণে। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
লেবু, চিনি ও মধু
১ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করতে পারেন এই স্ক্রাব।
ওটমিল
২ টেবিল চামচ ওটমিল গুঁড়া সঙ্গে ২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। মিহি পেস্ট তৈরি হলে ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইল ক্রেজ

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম