যেভাবে ওজন কমিয়েছেন আলিয়া

নাদিয়া নাহরিন
২০ মার্চ ২০১৮, ১৪:৪১আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৪:৫৭
image

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় কিশোরী আলিয়ার পদার্পণ। প্রথম ছবিতেই তার উপস্থিতি বেশ সাড়া ফেলে দর্শকদের মাঝে। কিন্তু এই ‘আলিয়া’ হয়ে উঠতে আলিয়া ভাটের নিজেরই অনেক ঘাম ঝরাতে হয়েছে।  ৬৮ থেকে নিজের ওজনকে একেবারে কমিয়ে আনতে হয়েছে। জেনে নিন কীভাবে তিনি কমিয়েছেন ওজন।  

আগে যেমন ছিলেন এবং ওজন কমানোর পর
পছন্দ ইয়োগা
নিয়মিত জিম তো রয়েছেই। এছাড়া আলিয়া ইয়োগার পেছনেই সময় ব্যয় করতে পছন্দ করেন। ইয়োগার বেশ কয়েকটি আসন তিনি অনায়াসেই করতে পারেন।
প্রতিদিনকার অনুশীলন
বিভিন্ন শারীরিক ব্যায়াম, নাচের অনুশীলন রয়েছে এ তালিকায়। সেই স্কুল জীবনেই নাচে হাতেখড়ি হয়েছিল তার। আর সপ্তাহে ৩ থেকে ৪ দিন জিমে যাওয়া চাই। কমপক্ষে ৪০ মিনিট বিভিন্ন ব্যায়ামের মধ্যে দিয়ে সেখানে সময় কাটে তার। যদিও আলিয়ার সহজ সরল স্বীকারোক্তি, ‘জিম আমার তেমন পছন্দ নয়। ইয়োগাই আমার পছন্দ।’ এছাড়াও  সময় পেলে সাঁতারের পাশাপাশি সমুদ্র পাড়ে দৌড়াতে পছন্দ করেন তিনি।

যেভাবে ওজন কমিয়েছেন আলিয়া
অতঃপর ডায়েট চার্ট
আলিয়ার খাদ্যের পরিমাণটা সামান্যই। তবে যতটুকুই হোক হওয়া চাই পুষ্টিসমৃদ্ধ। যেমন- ওটমিল, পেঁপে, সালাদ, দই। তবে কার্বোহাইড্রেট, চিনি, অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে নিজেকে একেবারেই বিরত রাখেন এই তারকা। এক কথায় যেকোনো জাঙ্ক ফুড বরাবরই এড়িয়ে চলেন। 
সারাদিনের খাবার তালিকা
সকালটা শুরু করেন এক কাপ হারবাল চা অথবা চিনি ছাড়া কফি দিয়ে। সঙ্গে থাকে একটি ডিমের স্যান্ডউইচ। দুপুরের খাবার হিসেবে চাই সবজির সঙ্গে রুটি। বিকেলে প্রচুর পরিমাণে ফল আর রাতের খাবারে সাদা ভাত কিংবা রুটির সঙ্গে সবজি এবং মুরগি খান। আর প্রচুর পরিমাণে পানি তো রয়েছেই।
আলিয়ার বেশকিছু পছন্দের খাবার
সপ্তাহে একটা দিন তিনি রাখেন ইচ্ছেমত খাবার খাওয়ার জন্যে। এ সময়ে চকলেট, নুডলস খেতেও কোনও না নেই।  আর পছন্দের খাবার হিসেবে খুব বেশি কিছু নয়। লেবু পানি, লাচ্ছি এ দুটোর কথাই জানালেন তিনি।  

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের