খুশকি দূর করে ভিনেগার

লাইফস্টাইল ডেস্ক
০৯ এপ্রিল ২০১৮, ১৭:২৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৭:৩০
image

চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ খুশকি। মাথার ত্বকের চুলকানি ও ইনফেকশনের মতো সমস্যাও এ থেকে হয়। খুশকি দূর করার জন্য ঘরোয়া পদ্ধতিতে যত্ন নিতে পারেন চুলের। আপেল সিডার ভিনেগারের তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে দূর হবে খুশকি। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

আপেল সিডার ভিনেগার

  • ১ মগ পানিতে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। এরপর কুসুম গরম পানি দিয়ে আবার ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার এভাবে ব্যবহার করলে দূর করবে খুশকি।  
  • ২ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে আধা চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান মিশ্রণটি। ১৫ থেকে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু ব্যবহার করুন। সপ্তাহে একদিন ব্যবহার করুন মিশ্রণটি।
  • আধা চা চামচ বেকিং সোডার সঙ্গে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার ও ২ চা চামচ নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। ১৫ দিনে একবার এটি ব্যবহার করলে দূর হবে খুশকি।  
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুলের গোড়ায় আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। কুসুম গরম পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার ব্যবহার করতে থাকুন। খুশকি দূর হবে।
  • ২ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে আধা চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুলে ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এটি।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম