চুল কালো হবে প্রাকৃতিকভাবেই

লাইফস্টাইল ডেস্ক
২৫ এপ্রিল ২০১৮, ১৪:০০আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৪:৩৯
image

ত্রিশ না পেরুতেই পাকতে শুরু করেছে চুল? সাদা চুল কালো করতে কেমিক্যালযুক্ত উপাদান ব্যবহার না করে কাজে লাগাতে পারেন হাতের কাছে থাকা বিভিন্ন ভেষজকে। জেনে নিন সাদা চুল কালো করার প্রাকৃতিক উপায়।

মেহেদি
আমলকী ও মেহেদি
১ কাপ মেহেদি বাটার সঙ্গে ৩ চা চামচ আমলকীর গুঁড়া মেশান। ১ চা চামচ কফি পাউডার মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। ১ ঘণ্টা পর সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলুন চুল। মাসে একবার হেয়ার প্যাকটি ব্যবহার করুন। চুল কালো হবে প্রাকৃতিকভাবেই।

চায়ের লিকার
লাল চা
চুল কালো ও ঝলমলে করতে লাল চা বেশ কার্যকর। ১ কাপ পানিতে ২ চা চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ও চুলে লাগান। ১ ঘন্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। ২ সপ্তাহে একবার এই ঘরোয়া পদ্ধতির সাহায্যে পরিচর্যা করতে পারেন চুলের।
মেহেদি
মেহেদিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। এটি মাথার ত্বক রাখে জীবাণুমুক্ত। পাশাপাশি ঘন, কালো ও ঝলমলে চুলের জন্য মেহেদির বিকল্প নেই। ১ কাপ পানিতে ৪ চা চামচ মেহেদি গুঁড়া ভিজিয়ে রাখুন ৮ ঘণ্টা। ২ চা চামচ চা পাতা ফুটিয়ে লিকার তৈরি করুন। ভিজিয়ে রাখা মেহেদইর সঙ্গে ঠাণ্ডা চায়ের লিকার মিশিয়ে রেখে দিন ১ ঘণ্টা। তারপর ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ আমলকীর গুঁড়া মিশিয়ে মিশ্রনটি চুলে লাগান। শুকিয়ে গেলে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
নারকেল তেল লেবুর রস
এই দুই উপাদান পিগমেন্ট সেলের গ্রোথকে আটকে দেয়। ফলে সাদা হয়ে যাওয়া চুল তো কালো হয়ই, সেই সঙ্গে আরও চুল সাদা হয়ে যাওয়ার সম্ভাবনাও কমে। ২ চা চামচ নারকেল তেল এবং ১ চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।

কারি পাতা
কারি পাতা
৩ চা চামচ নারকেল তেলে কয়েকটি কারি পাতা ফেলে গরম করে নিন। পাতা কালো হতে শুরু করলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। তেলটুকু ভালো করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল। চুল কালো ও উজ্জ্বল হবে।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম