অ্যালোভেরা জেল সংরক্ষণ পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ১৫:৪৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৫:৫৪
image

ত্বকের যত্নে ব্যবহার করা হয় তাজা অ্যালোভেরা জেল। অ্যালোভেরার জেল দিয়ে তৈরি শরবতও স্বাস্থ্যকর। হাতের কাছে পাওয়া না গেলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অ্যালোভেরার পাতা ও জেল। সঠিক উপায়ে সংরক্ষণ করলে ৬ মাস পর্যন্ত ভালো রাখা যায় অ্যালোভেরা জেল।

অ্যালোভেরা জেল সংরক্ষণ পদ্ধতি  

  • অ্যালোভেরার পাতা ফ্রিজে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত তাজা রাখতে পারবেন। ফ্রিজে রাখার আগে প্রতিটি পাতা পাতলা প্লাস্টিকে মুড়ে দুইদিকের মুখ বন্ধ করে দিন।  
  • অ্যালোভেরার পাতা থেকে চামচ দিয়ে জেল সংগ্রহ করুন। ব্লেন্ডারে ব্লেন্ড করে মুখবন্ধ বয়ামে নিয়ে ফ্রিজে রেখে দিন। ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

অ্যালোভেরা জেল সংরক্ষণ পদ্ধতি

  • ১/৪ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন চাইলে। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন ফ্রিজে। ১৫ দিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এর গুণগত মান।
  • অ্যালোভেরা পাতার দুইপাশের অংশ ছুরি দিয়ে সাবধানে ছাড়িয়ে ফেলুন। এবার জেল ছোট ছোট কিউব করে কাটুন। জিপলক ব্যাগে নিয়ে ভেতরের বাতাস বের করে মুখ বন্ধ করে দিন। ডিপ ফ্রিজে রেখে দিন ব্যাগ। ৬ মাস পর্যন্ত ভালো থাকবে জেল। ব্যবহারের একদিন আগে প্রয়োজন মতো অংশ নরমাল ফ্রিজে রাখুন।   
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক