হিমু পরিবহনের চিঠির রাজ্যে

হাসনাত নাঈম
২৮ এপ্রিল ২০১৮, ০৪:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৪:৫৫

হিমু পরিবহনের চিঠির রাজ্যে প্রথমবারের মতো প্রদর্শিত হলো হিমু পরিবহনের চিঠি উৎসব ‘ডাকপিয়ন’। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুক্রবার এ চিঠি উৎসবের আয়োজন করে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্ত সংগঠন হিমু পরিবহন।

আগে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলো চিঠি। কিন্তু কালের বিবর্তনে আধুনিকায়নের যুগে এই চিঠি বর্তমানে বিলুপ্ত প্রায়। হারিয়ে যাওয়া চিঠিকে স্মরণ করিয়ে দিতেই এই ডাকপিয়ন নামক চিঠি উৎসবের আয়োজন।

হিমু পরিবহনের চিঠির রাজ্যে হিমু পরিবহন এই আয়োজনের জন্য বেশ কিছু দিন যাবৎ ফেসবুকে তাদের ইভেন্টের মাধ্যম্যে চিঠি আহ্বান করে। সেই ডাকে সাড়া দিয়ে দেশ-বিদেশ দুই শতাধিক চিঠি পাঠায়। সেখান থেকে সেরা ৬৯ চিঠি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এবং আগামীতে এই চিঠিগুলো দিয়ে এই বই প্রকাশের ইচ্ছা আছে হিমু পরিবহনের।

হিমু পরিবহনের চিঠির রাজ্যে হিমু পরিবহনের সমন্বয়কারী আহসান হাবিব মুরাদ জানান, চিঠি হচ্ছে একটি আবেগের জায়গা। একটা সময় মানুষ চিঠির উত্তর পেতে সপ্তাহ থেকে মাস পর্যন্ত অপেক্ষা করতো। কিন্তু বর্তমান আধুনিকায়নের যুগে শিক্ষার্থী ছাড়া অনেক মানুষ প্রায় হাতে লেখাটাই প্রায় ভুলতে বসেছে। তাই মানুষকে কিছুটা সময়ের জন্য পুরনো স্মৃতি মনে করিয়ে দিতেই হিমু পরিবহনের এই আয়োজন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি