ইফতারে দইবড়া

লাইফস্টাইল ডেস্ক
২০ মে ২০১৮, ১২:৩০আপডেট : ২০ মে ২০১৮, ১৪:০০
image

মজাদার দইবড়া বাজার থেকে না কিনে বাসায়ই তৈরি করে ফেলতে পারেন। ইফতারে পরিবেশন করা যায় স্বাস্থ্যকর এই আইটেমটি। জেনে নিন কীভাবে দইবড়া বানাবেন।

দইবড়া
উপকরণ
মাষকলাই ডাল- ১ কাপ
তেল- পরিমাণ মতো
লবণ- আধা চা চামচ
টক দই- ১ কাপ
ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ
চাট মসলা- আধা চা চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
বিট লবণ- আধা চা চামচ
চিনি- ২ টেবিল চামচ
কাঁচামরিচ- ২টি
ধনেপাতা- পরিমাণ মতো
পুদিনা পাতা- ১০টি
তেঁতুলের সস- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
মাষকলাইয়ের ডাল ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন পানি ছেঁকে ব্লেন্ডারে ব্লেন্ড করুন ডাল। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। মিহি পেস্ট তৈরি করুন। প্রয়োজনে ১/২ টেবিল চামচ পানি দিতে পারেন। তবে এর বেশি পানি দেবেন না। ডাল পেস্ট হয়ে গেলে ৬ থেকে ৭ মিনিট ফেটিয়ে নিন। 
প্যানে তেল গরম করে বড়ার আকারে ডালের পেস্ট ভেজে নিন। মাঝারি আঁচে ভাজবেন। ভাজা হয়ে গেলে তুলে নিন বড়া। একটি বাটিতে আধা চা চামচ লবণ মেশান। লবণমিশ্রিত পানিতে ভেজে রাখা বড়া দিয়ে দিন।
একটি বাটিতে দই নিন। দইয়ের সঙ্গে বিট লবণ, জিরার গুঁড়া, চাট মসলা, মরিচ গুঁড়া ও চিনি দিন। ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচামরিচ ব্লেন্ড করে ৩ টেবিল চামচ দিন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেড়ে নিন দইয়ের মিশ্রণ। এবার পানিতে ভিজিয়ে রাখা বড়া উঠিয়ে চেপে পানি বের করে দইয়ের মিশ্রণে দিয়ে দিন। পরিবেশন করার অন্তত এক ঘণ্টা আগে বড়া দইয়ে ভিজিয়ে রাখতে হবে। পরিবেশনের ডিসে দইবড়া সাজিয়ে উপরে তেঁতুলের সস, মরিচ গুঁড়া ছিটিয়ে দিন।
রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মে

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম