ত্রিশালে নজরুল মেলায় মানুষের ঢল

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১৯:১১আপডেট : ২৬ মে ২০১৮, ১৯:১৪

ত্রিশালে নজরুল মেলায় মানুষের ঢল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে চলছে নজরুল মেলা। কবির জন্মজয়ন্তির অন্যতম আকর্ষণ এই মেলা। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ নজরুল জন্মজয়ন্তির তিনদিনের  দিনের উৎসব উদ্বোধন করেন। নজরুল জন্ম জয়ন্তীর উৎসবের প্রাণ দিয়েছে মূলত এই মেলা। স্থানীয়রা জানায়,উৎসবকে জাঁকজমক ও প্রাণবন্ত করতেই স্থানীয় প্রশাসন এই মেলার আয়োজন করে প্রতি বছর। 

নজরুল মেলায় কারুপণ্যের শত স্টল, বাঁশের বাঁশি, জাদু প্রদর্শনী, নাগরদোলাসহ নানা আয়োজন করা হয়েছে এই মেলায়। ত্রিশালে নজরুল জন্ম জয়ন্তির উৎসবের প্রধান আকর্ষণ ও প্রাণ হচ্ছে এই নজরুল মেলা। কঠোর নিরাপত্তায় বেচা বিক্রির ধুম চলছে। এ নিয়ে খুশি বিক্রেতারা। আর এমন আয়োজন নিয়ে খুশি মেলায় আসায় নানা শ্রেণি পেশার মানুষ।

ত্রিশালে নজরুল মেলায় মানুষের ঢল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই মেলা আগামী রবিবার পর্যন্ত চলার কথা থাকলেও বেচাবিক্রি ভাল হওয়ায় মেয়াদ আরও বাড়বে বলে জানিয়েছে স্টল মালিকেরা।

মেলা আয়োজক কমিটি জানালেন,  মেলায় বসেছে ছোট বড় প্রায় এক হাজার স্টল। নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও হরেক রকমের খাবার ছাড়াও মেলায় বিনোদনের জন্য রয়েছে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য নাগরদোলা, ম্যাজিক শো।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম