লাচ্ছা সেমাই ঘরে তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
৩১ মে ২০১৮, ১৬:৪২আপডেট : ৩১ মে ২০১৮, ১৬:৪৩
image

ঈদের দিন সেমাই তো রান্না করতেই হবে। ঈদে বাজার থেকে কেনা সেমাইয়ের বদলে ঘরে তৈরি স্বাস্থ্যকর সেমাই রান্না করে ফেলতে পারেন। জেনে নিন কীভাবে লাচ্ছা সেমাই তৈরি করবেন।

লাচ্ছা সেমাই ঘরে তৈরি করবেন যেভাবে
উপকরণ
ময়দা- ১ কাপ
মাখন- আধা কাপ
সয়াবিন তেল- ১ কাপ
কর্ন ফ্লাওয়ার- ৫ টেবিল চামচ
তেল- ভাজার জন্য
ঘি- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে ময়দার সঙ্গে অল্প অল্প করে পানি মিশিয়ে কাই তৈরি করুন। অতিরিক্ত নরম যেন না হয়ে যায় সেদিকে লক্ষ রাখবেন। কাই দুই ভাগে ভাগ করে গোল করে চেপে নিন। মাঝে খানিকটা গর্ত করে নিন, অনেকটা ডোনাটের মতো হবে আকৃতি। মাখন গলিয়ে নিন। একটি ছড়ানো ট্রে অথবা বাটি নিন। গলিয়ে নেওয়া মাখন ছড়িয়ে দিন উপরে। এবার সয়াবিন তেল ও কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন মাখনের উপর। কাঁটাচামচের সাহায্যে নেড়ে মিহি করুন। ডোনাট আকৃতির ডোগুলো ট্রেতে দিয়ে মিশ্রণটি চামচের সাহায্যে মেখে দিন। ২০ মিনিট রেখে দিন এভাবেই। ২০ মিনিট পর ডোয়ের গর্তের ভেতর আঙ্গুল দিয়ে ঘোরাতে থাকুন। এক হাত দিয়ে ঘোরাবেন ও অন্য হাত দিয়ে চেপে চেপে দেবেন। বেশ অনেকক্ষণ এভাবে ঘোরাতে হবে। ডো যেন ছিড়ে না যায়। গর্ত বড় হয়ে ডো খানিকটা লম্বা হলে প্যাঁচ দিয়ে বাংলার ৪ এর মতো করে ট্রেতে রাখুন। এবার নিচের অংশ উপরে তুলে দিয়ে জিরো বা শূন্যের আকৃতি করুন। আবার একইভাবে হাত দিয়ে ধরে ঘোরাতে হবে ও একইভাবে আবারো প্যাঁচ দিতে হবে। দুটি ডো একইভাবে পেঁচিয়ে রাখুন। কিছুক্ষণ ট্রেতে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণে রেখে আবারো একইভাবে পেঁচাতে থাকুন। এভাবে মোট পনেরো থেকে ষোলবার পেঁচান। যখন দেখবেন ডো একদম নরম হয়ে গেছে ও সুতার মতো পেঁচানো অংশগুলো বোঝা যাচ্ছে তখন পেঁচানো বন্ধ করতে হবে।
একটি পিড়ির উপর সাবধানে নিন একটি ডো। হাতের সাহায্যে হালকা করে চেপে বড় করে দিন ডো। চুলায় তেল গরম করে ঘি দিয়ে দিন। মাঝারি আঁচে ডো ভেজে নিন। ভাজার সময় কাঠির সাহায্যে সেমাইগুলো সামান্য আলাদা করে দেবেন। এক পাশ শক্ত হয়ে গেলে সাবধানে উলটে দিন। মচমচে হয়ে গেলে সেমাই উঠিয়ে তেল ঝরিয়ে নিন। রান্না করুন ঘরে তৈরি লাচ্ছা সেমাই।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের