ঝটপট সদাই

লাইফস্টাইল ডেস্ক
১৫ জুন ২০১৮, ১৬:৫৬আপডেট : ১৫ জুন ২০১৮, ১৮:২৫

ঝটপট সদাই আজকে চাঁদ উঠলে কালকে ঈদ। সবাই চাঁদ রাতের জন্য অপেক্ষা করেন টাটকা বাজার করার জন্য। অনেকে আবার একটু আগেই সেরে ফেলেন। কেউ কেউ এক ধাপ এগিয়ে বাজার সেরে রান্না করে ফেলেছেন। যারা চাঁদ রাতের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কয়েকটি টিপস-

১) মাছ, মাংস, মুরগি জাতীয় আমিষ একসঙ্গে কেনে নেবেন।

২) গরুর মাংস কেনার সময় সামনে দাঁড়িয়ে কেটে নিন। তেহারি কাট, রেজালা কাট, কিমা সব আলাদা আলাদা কাট বললেই কেটে দেবে কসাইরা। চাপ, সিনা, রানের মাংস নিজে নির্বাচন করে দেবেন। তবে কাটার সময় সামনে থেকে সরবেন না এতে আপনার পছন্দের মাংস বদলে অন্য মাংস দিয়ে দিতে পারে। কাটার পরও একবার ওজন করে নেবেন।

৩) মুরগি কেনার সময় নিজে মুরগি নির্বাচন করে দেবেন। সামনে দাঁড়িয়ে জবাই করে নেবেন।

৪) মাছ যদি বাজার থেকে কাটিয়ে আনেন সেক্ষেত্রে একই ব্যবস্থা সরবেন না। মাছ হাত দিয়ে ধরে টিপে টুপে কিনুন।

ঝটপট সদাই ৫) সবজি ও সালাদ পণ্য কেনার সময় একটু বাড়তি সচেতনতা লাগবে, যেহেতু কাঁচা বাজার ঈদের দিন প্রায় বন্ধই থাকে। তাই স্টকে থাকা পুরানো ও পঁচা সবজি গছিয়ে দেওয়ার চেষ্টা করবে। এ বিষয়ে একদম সাবধান।

৬) মটরশুঁটির নামে সবুজ রঙ দেওয়া ডাবলি বিক্রি করছে। এ বিষয়ে চরম সতর্ক থাকতে হবে। দেখতে চকচক করলেই কিনে ফেলবেন না। শুধু মনে রাখতে হবে এটা মটরশুঁটির সময় না। তাই সাবধান।

ঝটপট সদাই ৭) শুকনা বাজার অর্থাৎ তেল, চিনি, ময়দা ডাল জাতীয় প্রয়োজনীয় পণ্যগুলোর তালিকা তৈরি করে দোকানির হাতে ধরিয়ে দিন। শুধু বাজার মাপা ও ব্যাগে তোলার সময় নজরে রাখুন। বাজারে ঢুকেই এই কাজটি সেরে মাছ মাংস কেনা সেরে নিতে পারেন।

আমিষ, সবজি ও শুকনা সদাই এই তিন ধাপে আপনার বাজার-ঘাট সেরে নিন দ্রুত।

ছবি: সাজ্জাদ হোসেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম