কলা বাদামের স্মুদি

লাইফস্টাইল ডেস্ক
০২ জুলাই ২০১৮, ১৩:৩৬আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৩:৩৯

কলা বাদামের স্মুদি সকালে অবশ্যই স্বাস্থ্যকর খাওয়া উচিত। একই সঙ্গে সারাদিনে যা যা ভারি অর্থাৎ রিচফুড প্ল্যান করে রেখেছেন সেটা সকালে খেয়ে নিতে পারেন। ভারি খাবার বলতে মনে করবেন না যে আমি আপনাকে পিজ্জা বা বিরিয়ানী সকালে খেতে বলছি। ভারি খাবারের মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার। আমিষ, ভিটামিন সব উপাদান সমৃদ্ধ খাবারই হচ্ছে ভারি খাবার। তবে সকালে সময় যেহেতু কম তাই খুব দ্রুত হয় এমন খাবার তৈরি করে নিন। এমন খাবার হচ্ছে কলা-বাদামের স্মুদি। কেটে, ব্লেন্ড করে খেয়ে ফেলুন।

খুব  সহজে বানিয়ে ফেলতে পারেন এই স্মুদি। দেখে নিন উপকরণগুলো।

উপকরণ:   দুধ- ১ কাপ

বাদাম গুঁড়া- ১টেবিল চামচ

পাকা কলা- ১টি

পিনাট বাটার- ১ টেবিল চামচ

তিসি- ১ টেবিল চামচ

দারচিনি গুঁড়া- আধ চা চামচ

চিনি- ১ টেবিল চামচ

এবার উপরের সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোমতো ব্লেন্ড করে বরফ দিয়ে খেয়ে নিন। এমনি ঠাণ্ডা দুধ দিলে বরফও লাগবে না। প্রতিদিন সকালে এই স্মুদি কিন্তু আপনার ওজন কমাবে। কারণ কলা ও বাদামের ডায়াটারি ফাইবার হজমের জন্য ভালো এবং চর্বি জমতে দেয় না শরীরে। আপনি চাইলে চিনি না দিয়েও খেতে পারেন।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম