দীর্ঘক্ষণ কম্পিউটার কিংবা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকেন?

লাইফস্টাইল ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১৭:০০আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৭:১১
image

অফিসে কাজের জন্য একটানা তাকিয়ে থাকতে হয় কম্পিউটার কিংবা ল্যাপটপের দিকে। বাড়িতে ফিরেও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব থাকার কারণে স্মার্টফোন কিংবা ল্যাপটপের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা হচ্ছে। এই প্রযুক্তি নির্ভরশীলতার কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার চোখ দুটো, সেদিকে লক্ষ রাখছেন কি? একটানা কম্পিউটার কিংবা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকার কারণে ও ‘ড্রাই আইস’ এর মতো সমস্যা দেখা যাচ্ছে হরহামেশাই। এছাড়া দীর্ঘমেয়াদী দৃষ্টিশক্তির সমস্যা তো রয়েছেই। জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস।   

দীর্ঘক্ষণ কম্পিউটার কিংবা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকেন?

  • ঘরে সঠিক আলোর ব্যবহার করা প্রয়োজন। খুব কম আলোয় বা অন্ধকারে মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন না। অন্ধকারে কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করাও অনুচিত।
  • কম্পিউটার মনিটরে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ব্যবহার করুন। চশমায় অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাস ব্যবহার করাও জরুরি।
  • কম্পিউটার ও মোবাইল ফোনে অতিরিক্ত ব্রাইটনেস দিয়ে রাখবেন না।
  • কাজ করার ফাঁকে ঘন ঘন পলক ফেলুন। কারণ কম্পিউটারে কাজ করার সময় চোখের পলক পড়া কমে যায়। ফলে চোখের পানি কমে শুষ্ক হয়ে যায় চোখ। এর ফলে চোখে ক্লান্তিও বাড়ে। এ ধরনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আই ড্রপ ব্যবহার করুন।
  • অফিসে কাজের ফাঁকেই চোখের কয়েকটা ব্যায়াম করার চেষ্টা করুন। ঘরের বাইরে দেখুন। তাকাতে পারেন গাছপালার দিকেও।
  • মাঝেমধ্যে কাজ থেকে বিরতি নিন। একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করার পর কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে অন্য কাজ করুন।
  • কাজের জায়গাটি ঠিকঠাক থাকাও অত্যন্ত প্রয়োজন। মনিটর চোখ বরাবর থাকতে হবে।

তথ্য: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের