ত্বক টানটান রাখে আমলকী

লাইফস্টাইল ডেস্ক
০৮ আগস্ট ২০১৮, ১৬:০০আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৬:১৪
image

ভেষজ গুণসম্পন্ন আমলকী যেমন সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য, তেমনি ত্বকের যত্নেও অনন্য। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক টানটান ও কোমল রাখে। দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও জুড়ি নেই আমলকীর ফেসপ্যাকের। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন আমলকীর ফেসপ্যাক।

আমলকী

আমলকী, হলুদ ও লেবুর রস

  • একটি বাটিতে ৩ টেবিল চামচ আমলকীর পাউডার নিন।
  • ১ চা চামচ হলুদ গুঁড়া মেশান।
  • ২ টেবিল চামচ লেবুর রস দিয়ে নেড়ে পেস্ট তৈরি করুন।
  • ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন ফেসপ্যাকটি।
  • ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • প্রতি সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে।

আমলকী, পেঁপে ও মধু

  • পাকা পেঁপে চটকে নিন।
  • ২ টেবিল চামচ আমলকীর রস মেশান।
  • ১ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন মিশ্রণ।
  • মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
  • ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও টানটান হবে।

আমলকী ও গোলাপজল

  • পরিমাণ মতো আমলকীর পাউডার নিন।
  • গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন।
  • মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে দুইবার ব্যবহার করলে ত্বকের তেলতেলে ভাব কমবে।

আমলকী, চিনি ও লেবুর রস

  • একটি বাটিতে ২ টেবিল চামচ আমলকীর পাউডার নিন।
  • ১ চা চামচ চিনি মেশান।
  • ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নেড়ে নিন।
  • মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান।
  • কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ত্বকের মরা চামড়া দূর হওয়ার পাশাপাশি ত্বক হবে কোমল।

আমলকী, দই ও মধু

  • ২ থেকে ৩ টেবিল চামচ আমলকীর পাউডার নিন।
  • ১ টেবিল চামচ মধু মেশান।
  • ২ টেবিল চামচ দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক।
  • ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন ফেসপ্যাকটি।
  • শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • নিয়মিত ব্যবহারে ত্বক হবে ফ্রেশ ও উজ্জ্বল।

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান