যত্নে থাকুক হাত

লাইফস্টাইল ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১৭:৪৫আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৭:৫৭

কোরবানির ঈদ মানেই কাজের ব্যস্ততা। ঈদের ব্যস্ততায় হাতের ত্বক যেন রুক্ষ না হয়ে পড়ে সেজন্য ঈদের আগে-পরে খানিকটা বাড়তি যত্নের প্রয়োজন আপনার হাত দুটোর।

হাতের চাই খানিকটা বাড়তি যত্ন

  • মাংস কাটার সময় কিংবা প্যাকেট করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন।
  • রান্না বা গোছগাছের কাজ শেষ হলে হাত কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
  • রাতে ঘুমানোর আগে লাইট কোনও হ্যান্ড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের সঙ্গে সামান্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলেও উপকার পাবেন।
  • ১ চা চামচ অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে হাতের ত্বক ঘষে ঘষে পরিষ্কার করুন। এতে হাতের মরা চামড়া দূর হবে ও কোমল হবে হাত।
  • নখ যেন অতিরিক্ত বড় না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি।
  • ভিটামিন ই অয়েল নখে ঘষে ঘষে লাগান।
  • অতিরিক্ত পানি নাড়া ও কাজ করার ফলে হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এজন্য মেনিকিওর করিয়ে নিতে পারেন ঈদের ব্যস্ততা শেষ হলেই।    
  • অ্যাভোকাডোর সঙ্গে ডিম মিশিয়ে একটি প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন হাতে। এটি ত্বকের শুষ্কতা দূর করবে।
  • ১ চা চামচ লেবুর রসের সঙ্গে ৫ ফোঁটা গোলাপজল মিশিয়ে হাতের ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • শসার রসের সঙ্গে কয়েক গতা গ্লিসারিন মিশিয়ে হাতের ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে মুছে ফেলুন। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম