লাচ্ছা সেমাইয়ের কেক

ফাতেমা আবেদীন
২৯ আগস্ট ২০১৮, ২০:৩০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২৩:০৪

লাচ্ছা সেমাইয়ের কেক ঈদ বা যেকোনও উৎসবে আত্মীয় স্বজনকে রান্না করে চমকে দেওয়াটাই থাকে রাঁধুনীদের মূল লক্ষ্য। একটু ভিন্ন স্বাদের মজাদার খাবার আবার ঝটপট রান্না করা যায় এমন আইটেমগুলোই তৈরি করতে চান গৃহিনীরা। এমন সব আইটেমের মধ্যে আপনি যুক্ত করতে পারেন সেমাইয়ের কেক। লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করা এই কেক নিশ্চিত আপনার স্বজন ও বন্ধুদের মুগ্ধ করবে।

উপকরণ:

লাচ্ছা সেমাই-১ প্যাকেট

ডিম ২টি

আইসিং সুগার-১ কাপ

বাদাম কুচি- ২ টেবিল চামচ

কিসমিস ১ টেবিল চামচ

ঘি- ২ টেবিল চামচ

তেল – আধ কাপ

প্রণালি:

প্রথমে একটি বোলে ডিম, ঘি, তেল ও চিনি ভালোমতো বিট করে নিতে হবে। এরপর লাচ্ছা সেমাই ভেঙে এই মিশ্রণে মিশিয়ে নিতে হবে। ওভেন ট্রেতে দিয়ে উপরে বাদাম ও কিসমিস দিতে হবে। ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট ইলেক্ট্রিক ওভেনে বেক করবেন। খেয়াল রাখবেন ইলেক্ট্রিক ওভেনের উপরের রড যেনও বেশিক্ষণ না জ্বলে। এতে কেক পুড়ে যেতে পারে।

২০ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন। 

ছবি: আল মামুন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান