পাঠাও ফুড এখন চট্টগ্রামে

লাইফস্টাইল ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০১

পাঠাও ফুড এখন চট্টগ্রামে পাঠাও ফুড এখন দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে পাঠাও ফুড সার্ভিসের উদ্বোধন করা হয়। ফুড লাভাররা পাঠাও অ্যাপ ব্যবহার করে নগরীর কয়েকশত রেস্টুরেন্টের খাবার ডেলিভারি নিতে পারবেন।

এই সেবা ভোক্তাদের এক ঘন্টার মধ্যে খাবার তার দরজায় পৌছে দিতে সহায়তা করবে। এই সেবা চালুর মাধ্যমে পাঠাও চট্টগ্রামে ফ্রিল্যান্স সাইকিলিস্ট ও মোটরবাইকারদের জন্য কর্মসংস্থান তৈরি করেছে। এর আগে দেশের বৃহৎ অ্যাপভিত্তিক বাইক কমিউটিং সেবা পাঠাও ফুড ঢাকায় চালু করা হয়। 

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরীর প্রত্যেকটি জায়গা প্রতিদিন সাজানো থাকে মনোহর খাবারে। ঘরে বসে ফুডি লাইফ উপভোগ করাতে জন্য পাঠাও ফুড ব্যবহারকারীদের জন্য এখানে উপস্থিত হয়েছে।

এখন থেকে পাঠাও এর গ্রাহকরা ঘরে বা অফিসে বসেই নিশ্চিন্ত মনে সেরা সব রেস্টুরেন্টের খাবার অর্ডার দেয়ার সুযোগ পাবেন। এখন গ্রাহকরা নিজ জোনের সকল রেস্টুরেন্ট থেকে পাঠাও আ্যপ ব্যবহার করে খাবারের অর্ডার করতে পারবেন এবং ফোন করার ঝামেলা থেকে মুক্ত থাকবেন। ব্যবহারকারীদের অ্যাপের বিশদ মেনু থেকে শুধু স্থানীয় রেস্টুরেন্ট বা হোটেল নির্বাচন করে খাবার পছন্দ করতে হবে। নিজের কাছাকাছি রেস্টুরেন্ট খুঁজে বের করে অর্ডার দিয়েই ব্যবহারকারীদের কাজ শেষ। তারপর সবচেয়ে কাছের পাঠাও রাইডার সেই অর্ডার নিয়ে আ্যপ ব্যবহারকারীর দরজায় খাবার পৌছে দিবেন। বিস্তারিত জানতে চোখ রাখুন পাঠাও ফেসবুকে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে