ক্যাফেইন দূর করতে

আহমেদ শরীফ
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২

ক্যাফেইন দূর করতে চা/কফি নানাভাবে উপকারী হলেও শরীরে প্রয়োজনের অতিরিক্ত ক্যাফেইন ভীষণ বিপদজনক। অতিরিক্ত ক্যাফেইন রক্তচাপের ওপর প্রভাব ফেলে। অনেক সময় বমিভাব হয়। ভীষণ দুর্বল বোধ করেন চা/কফি পানকারী। এক্ষেত্রে করণীয়গুলো জেনে নিন-

প্রচুর পানি পান: যখনই মনে হবে আপনার শরীর দুর্বল লাগছে, সঙ্গে সঙ্গে পানি পান করুন পর্যাপ্ত। এতে শরীর থেকে ক্যাফেইন বের হয়ে যাবে।

হালকা ব্যায়াম: ক্যাফেইনের ক্ষতিকর প্রভাব দূর করতে হাঁটা, জগিং করা বা সেরকম হালকা ব্যায়াম করা শুরু করুন। এতে শরীর ক্যাফেইনকে দ্রুত হজম করে নেবে।

পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার: যখন আপনি বেশি পরিমাণে কফি অর্থাৎ ক্যাফেইন গ্রহণ করেন, তখন শরীরে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে যায়। এতে শরীর দুর্বল হয়ে যায় ও কাঁপতে থাকে। এ অবস্থা মোকাবেলা করার সবচেয়ে উত্তম উপায় হলো কলা ও ডাবের পানি খাওয়া। কারণ কলা ও ডাবের পানিতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ঐ সমস্যা দূর করবে দ্রুত।

কার্বোহাইড্রেডযুক্ত খাবার: রুটি ও ভাতের মতো খাবার খেতে পারেন। এতে শরীরে শক্তি ফিরে আসবে।  

ডাক্তারের শরণাপন্ন হোন: যখন আপনি খুব বেশি খারাপ বোধ করছেন বলে মনে হয়। শ্বাস নিতে কষ্ট হলে, নিস্তেজ হয়ে গেলে, বমি হলে ও হৃদস্পন্দন অনিয়মিত হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত আপনার।

 সূত্র: হেলথ ডটকম ও টাইমস অব ইন্ডিয়া।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান