তুলির একক আলোকচিত্র প্রদর্শনী ‘স্টেট অব মাইন্ড’

হাসনাত নাঈম
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৭
image

দেয়াল থেকে দেয়ালে ২০১৪ থেকে ২০১৮ সাল! এই সময়ের মধ্যে দেশের এই সময়ের অন্যতম তরুণ আলোকচিত্রী মাহমুদা তুলি তার ক্যামেরার চোখ দিয়ে খুঁজে বেড়িয়েছেন মানবজীবনের সঙ্গে সম্পৃক্ত নানা বিষয়। তুলেছেন ছবির পর ছবি। সেসব ছবি থেকে বাছাই করে ২৯টি ছবি নিয়ে মোহাম্মদপুরের কলাকেন্দ্রে শুরু হয়েছে আলোকচিত্রী মাহমুদা তুলির একক আলোকচিত্র প্রদর্শনী ‘স্টেট অব মাইন্ড।’

আলোকচিত্রী নাসির আলী মামুনের সঙ্গে মাহমুদা তুলি
প্রদর্শনী সম্পর্কে শিল্পী মাহমুদা তুলি বলেন, ‘এই আলোকচিত্রগুলো ২০১৪ সালের দিকে আত্ম-প্রতিকৃতি সিরিজ হিসেবে শুরু হয়েছিল। গত চার বছর আমি ছবি তুলছি সেসবের যা আমাকে ভাবায় এবং যা আমার নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত। স্টুডিওতে তোলা কিংবা বাইরে তোলা দুই ছবির ক্ষেত্রেই বিষয়টা সমান্তরালভাবে ঘটেছ।’
তিলি জানান, এই সিরিজের মাধ্যমে রং, বস্তু আর গতি ব্যবহার করে নানাবিধ প্রচ্ছায়া ধরার চেষ্টা করা হয়েছে যাতে মানব মনের কোমল দিকগুলো উদ্ঘাটন করা যায়।
প্রদর্শনীটি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এটি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম