মহারানি সোনম!

আহমেদ শরীফ
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৬
image

ফ্যাশনেবল সোনম কাপুরকে মানিয়ে যায় সব ধরনের পোশাকেই। সম্প্রতি সেটা আরও একবার প্রমাণ করলেন এই বলিউড অভিনেত্রী। বাদরিচান্দ ঘানশামদাস জুয়েলারির নতুন কালেকশন উদ্বোধন অনুষ্ঠানে র‍্যাম্পে হেঁটেছেন সোনম। একেবারে মহারানির মতোই হাজির হয়েছিলেন তিনি।

সোনম কাপুর
গাঢ় বেগুনি রঙের লেহেঙ্গা পরেছিলেন। লেহেঙ্গা জুড়ে ছিল ফ্লোরাল এমব্রয়ডারি। সঙ্গে থাকা ওড়নাতেও ছিল ভারি কাজ। লেহেঙ্গাটির নকশাকার জয়ন্তি রেড্ডি। ভারি গয়নায় সেজেছিলেন সোনম। গলায় ছিল  বড় নেকলেস ও চোকার।  চমৎকার রাজস্থানি টিকলি পরেছিলেন। হাতে ছিল মোটা বালা। আরেক হাতের পাতা জুড়ে পরেছিলেন গয়না।

সোনম কাপুর
চুল খোঁপা করে বেঁধেছিলেন সোনম। পোশাক ও গয়না যেহেতু বেশ জমকালো, তাই হালকা মেকআপেই স্বাচ্ছন্দ্য ছিলেন এই অভিনেত্রী। তার পুরো স্টাইলের তদারকি করেন তানিয়া ঘাভরি।  অভিজাত সোনমের প্রশংসা করেছেন ফ্যাশন বোদ্ধারাও।

সোনম কাপুর
অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গ দিতে এসেছিলেন আনন্দ আহুজা। সাদা শার্ট ও ব্লু ট্রাউজারে তিনিও ছিলেন প্রাণবন্ত।

স্বামী আনন্দ আহুজার সঙ্গে সোনম

তথ্যসূত্র:  ইন্ডিয়ান এক্সপ্রেস, লেটেস্ট এলওয়াই , ইন্ডিয়াটিভি ডটকম

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে