রেসিপি: মিষ্টি কুমড়ার খোসা ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৩
image

গরম ভাতের সঙ্গে মজাদার এই ভর্তাটি স্বাদে নিয়ে আসবে নতুনত্ব। মিষ্টি কুমড়ার খোসা ভর্তা কীভাবে করবেন জেনে নিন।

মিষ্টি কুমড়ার খোসা ভর্তা
উপকরণ
মিষ্টি কুমড়ার খোসা টুকরা- ১ কাপ  
শুকনা মরিচ- ৪টি
রসুন- ১টি
পেঁয়াজ- ১টি (বড়)
ধনে পাতা- ২ টেবিল চামচ
সরিষার তেল- ২ চা চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
ভর্তার জন্য খানিকটা মোটা করে ছাড়িয়ে নিন মিষ্টি কুমড়ার খোসা। খোসা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে পানি ঝরিয়ে রাখুন।
প্যানে তেল গরম করে বোঁটাসহ শুকনা মরিচ ভেজে নিন। মরিচ উঠিয়ে একই প্যানে পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি রং হয়ে গেলে রসুনের কুচি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ ভেজে ধনে পাতা কুচি দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। সামান্য তেল ও লবণ দিয়ে মিষ্টি কুমড়ার খোসার টুকরা ভেজে নিন। প্যান ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রাখুন। এতে নরম হবে খোসা। ভাজা ভাজা হলে নামিয়ে সব উপকরণ একসঙ্গে বেটে নিন। বাটার সময় স্বাদ মতো লবণ দেবেন। সরিষার তেল দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মিষ্টি কুমড়ার খোসা ভর্তা।

রেসিপি ও ছবি: রসনার স্বাদ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি