কলার মোচা ভুনা

সুরঞ্জনা মায়া
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৮

কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা কম লোকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন... 

কলার মোচা ভুনা

উপকরন:

কলার মোচা- ১টি  

 পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ

 ঘন নারকেলের দুধ- ১ কাপ

 আদা-রসুন বাটা- ১ চা চামচ করে

 হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা চামচ করে

 গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ

 সরিষার তেল- ৩ টেবিল চামচ

নারকেল কুঁচি সামান্য

 তেজপাতা ২টি

 কাঁচামরিচ- ৪/৫টি

লবণ- পরিমাণ মতো

প্রনালি: প্রথমেই কলার মোচা পরিষ্কার করে হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে মিহি করে বেটে নিতে হবে। এবার পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে ১ কাপ পানি দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে, লবণ দিয়ে ভাল করে কষিয়ে বাটা কলার মোচা দিন। নেড়েচেড়ে নারকেলের দুধ দিয়ে রান্না করুন। কাঁচামরিচও দিয়ে দিন। ঘন ঘন নাড়তে হবে। পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন। উপরে অল্প নারকেল কুচি ছড়িয়ে দিন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম