ফালুদা বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২
image

এই গরমে ঠাণ্ডা ফালুদা হলে বেশ হয় নিশ্চয়? খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মজাদার ফালুদা। জেনে নিন কীভাবে বানাবেন।

ফালুদা
উপকরণ
তরল দুধ- ১ কাপ
চিনি- স্বাদ মতো
সাবুদানা- ১ টেবিল চামচ  
ভ্যানিলা এসেন্স- আধা চা চামচ
ফুড কালার- সামান্য
নুডলস- আধা কাপ
লবণ- সামান্য
জেলো- যেকোনো ফ্লেভারের  
বাদাম- ২ ধরনের
কিসমিস- প্রয়োজন মতো  
মোরব্বা- প্রয়োজন মতো  
কিউই-প্রয়োজন মতো  
আপেল- প্রয়োজন মতো  
কলা- প্রয়োজন মতো    
আইসক্রিম- যেকোনো ফ্লেভারের
প্রস্তুত প্রণালি
সাবুদানা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। দুধ চুলায় বসিয়ে চিনি দিয়ে নাড়তে থাকুন। ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিন দুধে। নেড়েচেড়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। দুধ ঘন হয়ে গেলে ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। যেকোনো সুপার শপে পেয়ে যাবেন ভ্যানিলা এসেন্স। নেড়ে দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন দুধ। ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে আরও খানিকটা ঘন হবে দুধ।
হাঁড়িতে পানি গরম করে সামান্য ফুড কালার ও নুডলস দিন। অর্ধেক সেদ্ধ হলে খুব সামান্য লবণ দিন। নুডলস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে নিন।  
যেকোনো ফ্লেভারের জেলো জমিয়ে নিন ফ্রিজে। এটাও পেয়ে যাবেন সুপার শপগুলোতে। জেলো জমে গেলে ছুরি দিয়ে কেটে নিন কয়েক টুকরা।   
একটি গ্লাসে এবার ফালুদার উপকরণগুলো সাজিয়ে নিন। প্রথমে কয়েক টুকরা জেলো দিন। সাবুদানার ক্ষীর ও নুডলস বিছিয়ে দিন উপরে। ফলের টুকরা দিন। আইসক্রিম দিয়ে সামান্য নুডলস, বাদামের টুকরা ও জেলো দিন। তৈরি হয়ে গেল মজাদার ফালুদা! পরিবেশন করুন সঙ্গে সঙ্গে।  
রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের