চুলের গ্রোথ বাড়ায় নিম

লাইফস্টাইল ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৭
image

রুক্ষতা, খুশকিসহ বিভিন্ন কারণে কমে যায় চুলের বৃদ্ধি। ঘরে তৈরি একটি তেলের সাহায্যে যত্ন নিতে পারেন চুলের। নিম ও নারকেল তেলের মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। পাশাপাশি দূর হবে খুশকি ও বন্ধ হবে চুল পড়া। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন নিমের তেল।  

নিম পাতা
একটি কাচের বাটিতে ১ কাপ নারকেলের তেল নিন। ৪ টেবিল চামচ নিম পাতা বেটে মেশান তেলে। তেলসহ বাটি একটি বড় সসপ্যানে গরম পানির মধ্যে রাখুন। সসপ্যান চুলায় দিয়ে দিন। মৃদু আঁচে গরম করুন সসপ্যান। মিশ্রণটি ঘনঘন নাড়তে হবে। ১৫ মিনিটের মধ্যে গাঢ় সবুজ রঙ ধারণ করবে তেল। তেল নামিয়ে ঠাণ্ডা করে করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। সারারাত রেখে পরদিন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। তেল সংরক্ষণ করতে পারেন বোতলে।

জেনে নিন

  • নিম পাতা বেটে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও উপকার পাবেন।
  • নিম পাতা ফোটানো পানি দিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিতে পারেন। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এটি।

তথ্য: স্টাইল ক্রেজ 

তথ্য: স্টাইল ক্রেজ

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান